প্রবীণদের ঠকিয়ে টেক্সাসজুড়ে ৫৫ মিলিয়ন ডলারের প্রতারণা

প্রবীণদের লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের প্রতারণা ও মানি লন্ডারিং চক্রে টেক্সাসজুড়ে অন্তত ৫৫ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কলিন কাউন্টিতেই ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ মিলিয়ন ডলার।

Jan 31, 2026 - 13:33
প্রবীণদের ঠকিয়ে টেক্সাসজুড়ে ৫৫ মিলিয়ন ডলারের প্রতারণা
আরভিংয়ের টিলাক জুয়েলার্সে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। ছবি: এনবিসি ৫

প্রবীণদের লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের প্রতারণা মানি লন্ডারিং চক্রে টেক্সাসজুড়ে অন্তত ৫৫ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কলিন কাউন্টিতেই ক্ষতির পরিমাণ কমপক্ষে মিলিয়ন ডলার।

তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার আরভিংয়ের টিলাক জুয়েলার্স ফ্রিসকোর সাইমা জুয়েলার্সে একযোগে অভিযান চালায় স্থানীয় অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এই দুই দোকানের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে জোর করে নেওয়া স্বর্ণ মূল্যবান ধাতু গলিয়ে গহনায় রূপান্তর করা হতো।

অ্যালেন পুলিশ বিভাগের ডেপুটি চিফ টড ক্লিভল্যান্ড জানান, অভিযানে শুধু স্বর্ণ বা গহনা নয়, সেগুলো রূপান্তরের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের ভাষ্য, সন্দেহভাজনরা ফোন করে নিজেদের ফেডারেল এজেন্ট নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা পরিচয় দিত। মামলা শাস্তির ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ ক্রিপ্টোকারেন্সি আদায় করা হতো।

দুটি দোকানে একই সময়ে অভিযান চালানো হয়, যাতে সন্দেহভাজনরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। তদন্ত এখনো চলমান, গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার টিলাক জুয়েলার্সে সাইনবোর্ড আলো জ্বলে থাকলেও দোকানটি বন্ধ ছিল।

তথ্যসূত্র: এনবিসি ৫