Oct 21, 2026
নিউ ইয়র্কের ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের ভার্চুয়াল কারেন্সি ইউনিট (ভিসিইউ) এফবিআইয়ের সহায়তায় রুশভাষী অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত একটি বহুজাতিক ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের অবকাঠামো ভেঙে দিয়েছে। অভিযানে ২৪১টি জালিয়াতি ওয়েব ডোমেইন ও ১১২টি ক্লাউড সার্ভার জব্দ ও নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয় প্রসিকিউটর অফিসের পরিচালিত সাইবার অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ।
Oct 9, 2026
টেক্সাসের স্টেপেনভিলের ৪১ বছর বয়সী বীমা ব্রোকার ক্লেটন আইলি নর্থ টেক্সাসের ৭০ জনেরও বেশি বিনিয়োগকারীকে প্রতারণা করে ৬০ লাখ ডলারেরও বেশি আত্মসাৎ করার দায়ে ১৩ বছরের ফেডারেল কারাদণ্ড পেয়েছেন।
Sep 22, 2026
টেক্সাসের শার্মানে মারিনা ব্রুকস, তাঁর স্বামী চার্লস ব্রুকস এবং তাঁদের মেয়ে ক্রিস্টাল ব্রুকসের বিচার শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রায় ১০০ বিনিয়োগকারীর কাছ থেকে ৯১ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন তাঁরা।
Sep 5, 2026
প্রবীণ নাগরিকদের কাছ থেকে ২৫ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রের তিন সদস্যকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাসব্যাপী তদন্তের পর টেরান্ট কাউন্টি কর্তৃপক্ষ এই গ্রেপ্তার চালায়।
Jul 16, 2026
নর্থ টেক্সাসের গারল্যান্ড শহরবাসীকে ভুয়া ইউটিলিটি কর্মীদের বিষয়ে সতর্ক করেছে সিটি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে এমন কয়েকটি অভিযোগ পাওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Jul 16, 2026
টেক্সাসের ফ্রিসকোর দুই ব্যবসায়ীকে একটি বড় বিনিয়োগ প্রতারণা মামলায় প্রায় ৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে এই রায় দেওয়া হয়েছে।
Jun 24, 2026
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রিন্স গ্রুপ আন্তর্জাতিক অপরাধ সংগঠনের সঙ্গে যুক্ত ৯ ব্যক্তি ও ২৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি এই কম্বোডীয় গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা।
Mar 16, 2026
গোপনে বাড়িতে ক্যামেরা বসিয়ে পাসওয়ার্ড জেনে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড (প্রায় ২ হাজার ৯৩৩ কোটি টাকা) মূল্যের বিটকয়েন আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী। মামলাটি বর্তমানে ব্রিটিশ হাইকোর্ট অব জাস্টিসে বিচারাধীন।
Jan 31, 2026
প্রবীণদের লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের প্রতারণা ও মানি লন্ডারিং চক্রে টেক্সাসজুড়ে অন্তত ৫৫ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কলিন কাউন্টিতেই ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ মিলিয়ন ডলার।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।