‘ঘোস্ট কর্মী’ দেখিয়ে ১২ লাখ ডলার আত্মসাৎ, দোষী সাব্যস্ত ভারতীয়-আমেরিকান নির্বাহী

Feb 19, 2026 - 13:48
‘ঘোস্ট কর্মী’ দেখিয়ে ১২ লাখ ডলার আত্মসাৎ, দোষী সাব্যস্ত ভারতীয়-আমেরিকান নির্বাহী
করণ গুপ্তা ক্যালিফোর্নিয়ায় বসবাস করলেও মামলার বিচার হয়েছে মিনিয়াপোলিসের ফেডারেল আদালতে। ছবি: সংগৃহীত

বহুবছর ধরেঘোস্ট কর্মীদেখিয়ে ১২ লাখ ডলারের বেশি আত্মসাতের অভিযোগে এক ভারতীয়-আমেরিকান নির্বাহীকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ৪৭ বছর বয়সী করণ গুপ্তা ক্যালিফোর্নিয়ায় বসবাস করলেও মামলার বিচার হয়েছে মিনিয়াপোলিসের ফেডারেল আদালতে। তিনি তার সাবেক প্রতিষ্ঠান অপটামের বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র, ১০টি তারবার্তা জালিয়াতি (ওয়ার ফ্রড) অর্থপাচার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হন। অপটাম হলো ইউনাইটেড হেলথ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

আদালত নথি অনুযায়ী, গুপ্তা অপটামে ডেটা অ্যানালিটিকস বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে বছরে লাখ ৬০ হাজার ডলারের বেশি বেতন পেতেন। ২০১৫ সালে তিনি খুবই কাছের এক বন্ধুকে অযোগ্য হওয়া সত্ত্বেও ভুয়া জীবনবৃত্তান্ত দিয়ে ম্যানেজার পদে চাকরি পেতে সহায়তা করেন এবং পরে নিজেই তার তত্ত্বাবধায়ক হন।

প্রায় চার বছর ওই ব্যক্তি কার্যত কোনো কাজ না করেই বছরে এক লাখ ডলারের বেশি বেতন নেন। তদন্তে উঠে আসে, গুপ্তা তার বন্ধুর বেতনের অর্ধেকের বেশিকিকব্যাকহিসেবে দাবি করতেন। প্রথমে নগদ উত্তোলন করে অর্থ লুকানো হতো, পরে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ডেবিট কার্ড ডাকযোগে গুপ্তার কাছে পাঠানো হয়, যাতে তিনি ক্যালিফোর্নিয়ায় এটিএম থেকে অর্থ তুলতে পারেন।

২০১৯ সালের নভেম্বরে অন্য একটি জালিয়াতির ঘটনায় গুপ্তাকে চাকরিচ্যুত করার পর বিষয়টি সামনে আসে। অভ্যন্তরীণ তদন্ত শেষে অপটাম ফেডারেল কর্তৃপক্ষকে অবহিত করে। মোট আত্মসাতের পরিমাণ ১২ লাখ ডলারেরও বেশি।

মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল এন. রোজেন বলেন, বৈধ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের মতো প্রতারণার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই হবে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মিনিয়াপোলিস কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিশ্বাসের অবস্থান অপব্যবহার করে দীর্ঘদিন কিকব্যাক নেওয়া গুরুতর অপরাধ; দায়ীদের আইনের মুখোমুখি করা হবে।

তথ্যসূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস