নর্থ টেক্সাসে মাতাল অবস্থায় অস্ত্রোপচার, গ্রেপ্তার দন্তচিকিৎসক
মাতাল অবস্থায় রোগীর ওপর অস্ত্রোপচার করার অভিযোগে নর্থ টেক্সাসের এক দন্তচিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকালে এ ঘটনা ঘটে।
মাতাল অবস্থায় রোগীর ওপর অস্ত্রোপচার করার অভিযোগে নর্থ টেক্সাসের এক দন্তচিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকালে এ ঘটনা ঘটে।
শেরম্যান পুলিশ দুপুরের দিকে লয় লেক রোডের ২৮০০ ব্লকের একটি ডেন্টাল অফিসে গিয়ে ৩৬ বছর বয়সী কেলি বাকের সঙ্গে কথা বলে। অভিযোগ, চিকিৎসা দেওয়ার পর তাঁর মধ্যে নেশাগ্রস্ততার স্পষ্ট লক্ষণ দেখা যায়।
তদন্তকারীরা জানান, ওই দিন তাঁর একাধিক চিকিৎসা দেওয়ার সূচি ছিল। প্রথম প্রক্রিয়ার সময় এক সহকারী লক্ষ্য করেন, চিকিৎসককে ‘স্বাভাবিক মনে হচ্ছিল না।’ আগে কয়েকবার খণ্ডকালীন দায়িত্ব পালন করলেও সেদিন তার আচরণ ও শারীরিক লক্ষণ ভিন্ন ছিল বলে কর্মীরা জানান। অফিস ম্যানেজার বিষয়টি জানতে চাইলে তিনি নিজেকে ‘সম্পূর্ণ ঠিক আছেন’ বলে দাবি করেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ তাঁকে আর কোনো অপারেটিভ বা হাইজিন অ্যাপয়েন্টমেন্টে না ডাকার নির্দেশ দেয় এবং পুলিশকে খবর দেয়। মাঠপর্যায়ের সোব্রাইটি পরীক্ষায় ব্যর্থ হলে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে তিনি মাত্র একজন রোগীকে চিকিৎসা দেন। তাঁকে ‘মাতাল অবস্থায় অস্ত্রোপচার’ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা স্টেট জেল ফৌজদারি অপরাধ।
তদন্তে জানা গেছে, তিনি ওই প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী ছিলেন না; একটি বড় ডেন্টাল স্টাফিং এজেন্সির মাধ্যমে অস্থায়ী ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। ঘটনার তদন্ত চলমান।
তথ্যসূত্র: ফক্স ফোর