হোয়াইট রক লেকে আগাছা পরিষ্কারে ২০০ ছাগল কাজে লাগাবে ডালাস সিটি

ছাগল দিয়ে হাল চাষ হয় না ঠিকই, কিন্তু আগাছা পরিষ্কার তো করা যায়! আগের বাক্যের শেষাংশ পড়ে অবাক হচ্ছেন? তা হতে পারেন, তবে ঘটনা সত্যি- ছাগল দিয়েই পরিষ্কার করা হবে হোয়াইট রক লেকের আগাছা।

Feb 5, 2026 - 13:44
হোয়াইট রক লেকে আগাছা পরিষ্কারে ২০০ ছাগল কাজে লাগাবে ডালাস সিটি
২০২৫ সালে ব্যাখম্যান গ্রিনবেল্টে এলাকায় আগাছা পরিষ্কারে ছাগলের ব্যবহার করা হয়েছিল। ফাইল ছবি: ফক্স ফোর

ছাগল দিয়ে হাল চাষ হয় না ঠিকই, কিন্তু আগাছা পরিষ্কার তো করা যায়! আগের বাক্যের শেষাংশ পড়ে অবাক হচ্ছেন? তা হতে পারেন, তবে ঘটনা সত্যি- ছাগল দিয়েই পরিষ্কার করা হবে হোয়াইট রক লেকের আগাছা।

পরিবেশবান্ধব উপায়ে আগাছা পরিষ্কারের উদ্যোগে হোয়াইট রক লেকে ২০০টির বেশি ছাগল নামাচ্ছে ডালাস সিটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে লেকের পূর্ব পাশে ছাগলগুলো ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ছাগল দিয়ে আগাছা পরিষ্কারের ঘটনা এটি প্রথম নয়এর আগেও গত বছরের এপ্রিলে বাখম্যান গ্রিনবেল্ট এলাকায় আগাছা পরিষ্কারে ছাগল ব্যবহার করে সফলতা পেয়েছিল ডালাস। এবার লক্ষ্য, লেক এলাকায় ছড়িয়ে পড়াপ্রিভেটনামের একটি অনাকাঙ্ক্ষিত আক্রমণাত্মক ঝোপ, যা স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর, তা পরিষ্কার করা।

এক সপ্তাহে ২০০ ছাগল প্রায় ১১ দশমিক একর এলাকা পরিষ্কার করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট দশমিক একর জায়গা ঘিরে বৈদ্যুতিক বেড়া দেওয়া হবে, যাতে নির্ধারিত এলাকাতেই ছাগলগুলো চরে। সার্বক্ষণিক নজরদারির জন্য একজন রাখালও রাখা হবে।

কর্তৃপক্ষ বলছে, জ্বালানিচালিত যন্ত্রপাতির বদলে ছাগল ব্যবহার পরিবেশবান্ধব, এতে কার্বন নিঃসরণ কমে এবং ভবিষ্যতে দেশীয় উদ্ভিদ লাগানোর উপযোগী মাটি তৈরি হয়।

ছাগলগুলোকে কাছ থেকে দেখতে চাইলে বাথ হাউস কালচারাল সেন্টারের আশপাশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে দেখা যাবে। ছাগলগুলো ফোর্ট ওয়ার্থ থেকে আনা হচ্ছে।

তথ্যসূত্র: ফক্স ফোর