কলকাতার হোটেলে আগুনে নয় বাংলাদেশি নিহত, শিশুসহ একই পরিবারের চারজন
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি তিন বছর বয়সী শিশুও রয়েছে।
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি তিন বছর বয়সী শিশুও রয়েছে।
গত ১৯ আগস্ট বুধবার রাত দুইটার দিকে নিউ মার্কেটের কাছে এই আগুন লাগে। দ্য ফেডারেল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সকলেই চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দেবাশিস দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা শিমিন (২৫), তাঁদের তিন বছর বয়সী ছেলে শর্ণাশিষ দত্ত এবং শ্বশুর মোহাম্মদ আকরাম আলী (৬৪)। পঞ্চম নিহত ঢাকার সাভারের আহমেদ বাবু।
চারটি দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। রাজ্য অগ্নি বিভাগের মন্ত্রী জানিয়েছেন, হোটেলটি অগ্নি নিরাপত্তা বিধিমালা মানেনি এবং শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই ঘটনার একদিন আগে পশ্চিমবঙ্গের তারাপীঠের একটি হোটেলে আগুনে আটজনের মৃত্যু হয়েছিল।
সূত্র: দ্য ফেডারেল