ডালাসের ৫৬৬ কোটি ডলারের বাজেটে পুলিশ-ফায়ারে বাড়তি ৮০ মিলিয়ন ডলার
বুধবার ডালাস সিটি কাউন্সিল ২০২৭ অর্থবছরের জন্য ৫৬৬ কোটি ডলারের বাজেট অনুমোদনের দিকে এগিয়ে গেছে। এই বাজেটে ডালাস পুলিশ ও ফায়ার-রেসকিউ বিভাগের জন্য আগের বছরের তুলনায় ৮০.২ মিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে।

নগর ব্যবস্থাপক কিম্বার্লি বিজোর টোলবার্ট বলেন, বাজেটে সংস্কার, জবাবদিহি এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতি একশ ডলার মূল্যায়নে সম্পত্তি করের হার ৬৯.৮৮ থেকে কমিয়ে ৬৯.৭৮ সেন্টে নামানোর প্রস্তাব রয়েছে, যা টানা একাদশ বছরের মতো করহার হ্রাস।
কাউন্সিল সদস্যরা বুধবার বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব পেশ করেন। কাউন্সিল সদস্য আদম বাজালদুয়া বিনোদন কেন্দ্রের পরিচালনা সময় বাড়ানোর জন্য ৪ লাখ ৬৫ হাজার ডলার পুনরুদ্ধারের প্রস্তাব সফলভাবে পাস করেন। এতে সপ্তাহে গড়ে পাঁচ ঘণ্টা অতিরিক্ত খোলা থাকবে নগরের বিনোদন কেন্দ্রগুলো।
ডালাস পাবলিক লাইব্রেরির বন্ধু সংগঠনের নির্বাহী পরিচালক ডেনিস ম্যাকগভার্ন কাউন্সিলকে গ্রন্থাগারে নিয়মিত বরাদ্দ নিশ্চিতের আহ্বান জানান। তিনি বলেন, ধারাবাহিক অর্থায়ন পেলে ডালাসের গ্রন্থাগার ব্যবস্থা জাতীয় মডেল হতে পারে।
এই বাজেট ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। বাজেটে ডালাস পুলিশে নতুন পদ সৃষ্টির পাশাপাশি সড়ক সংস্কারে বরাদ্দও বাড়ানো হয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ