Oct 28, 2026
পুলিশ ও ফায়ার বিভাগের পাঁচটি প্রকল্পের জন্য ৪৪ কোটি ৩০ লাখ ডলারের একটি বন্ড প্যাকেজ নিয়ে ভোট দিতে যাচ্ছেন ডালাসের ভোটাররা।
Oct 28, 2026
রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Sep 21, 2026
রোয়ানোকের এক পুলিশ অফিসার মোটরসাইকেলে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একাধিক হাড় ভাঙা ও আভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার অস্ত্রোপচার করতে হয়।
Sep 16, 2026
বুধবার ডালাস সিটি কাউন্সিল ২০২৭ অর্থবছরের জন্য ৫৬৬ কোটি ডলারের বাজেট অনুমোদনের দিকে এগিয়ে গেছে। এই বাজেটে ডালাস পুলিশ ও ফায়ার-রেসকিউ বিভাগের জন্য আগের বছরের তুলনায় ৮০.২ মিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে।
Sep 16, 2026
টেক্সাসের ওয়েস্টলেক শহর কেলারের সঙ্গে দীর্ঘ দুই দশকের পুলিশ সেবা চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। শহরের টাউন কাউন্সিল গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সর্বসম্মতিক্রমে এই ভোট দেয়।
Sep 3, 2026
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান এখনো মেলেনি। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Sep 3, 2026
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলিতে দুজন বাসিন্দা নিহত হয়েছেন এবং সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। পুলিশ সার্জেন্ট গ্যারেট পার্টেন সাংবাদিকদের জানান, গুলিতে আহত হয়েছেন মোট পাঁচজন, যার মধ্যে দুজন মিনিয়াপোলিস পুলিশ বিভাগের কর্মকর্তা।
Aug 30, 2026
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার কলম্বিয়ায় একটি পার্কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ বছর বয়সী কর্মকর্তা ক্রিস্টোফার ডিলং নিহত হয়েছেন এবং দ্বিতীয় একজন কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটি গত ২৯ আগস্ট শনিবার ঘটে।
Aug 26, 2026
রংপুরে একটি পরিবারের চার সদস্য হত্যার ঘটনার পর সরকার ১৯ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। গত ২৫ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করে।
Aug 24, 2026
ইলিনয়ে সোনিয়া ম্যাসিকে গুলি করে হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক শেরিফ ডেপুটি শন গ্রেসন কারাগারে মারা গেছেন।
Jul 24, 2026
ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর ছয়টি সংগঠন চুক্তি আলোচনায় গভীর হতাশা প্রকাশ করেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বর্তমান এক বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি সম্পাদন না হলে সংকট দেখা দিতে পারে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।