মিনিয়াপোলিসের অ্যাপার্টমেন্টে গুলিতে দুজন নিহত, দুই পুলিশ আহত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলিতে দুজন বাসিন্দা নিহত হয়েছেন এবং সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। পুলিশ সার্জেন্ট গ্যারেট পার্টেন সাংবাদিকদের জানান, গুলিতে আহত হয়েছেন মোট পাঁচজন, যার মধ্যে দুজন মিনিয়াপোলিস পুলিশ বিভাগের কর্মকর্তা।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর বুধবার। ভবনজুড়ে গুলির শব্দ ছড়িয়ে পড়লে পুলিশ সক্রিয় গোলাগুলির ঘটনায় সাড়া দিতে পৌঁছায়।
পুলিশ জানিয়েছে, আহত ষষ্ঠ ব্যক্তি আরেকজন পুলিশ কর্মকর্তা, যিনি গুলি ছাড়া অন্য কারণে আহত হয়েছেন। পুলিশ বিভাগ জনগণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানায়।
মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় ও গুলির কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মিনিয়াপোলিসে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে। ২০২০ সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শহরটি ব্যাপক পুলিশ সংস্কারের পথে হাঁটলেও সহিংসতা কমানো এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সূত্র: এপি নিউজ