Tag: মিনেসোটা

মল অব আমেরিকায় হামলার পরিকল্পনা, মিনেসোটায় ১৮ বছরের যুবক গ্রেপ্তার

আইএসআইএসের অনুপ্রেরণায় মিনেসোটার ব্লুমিংটনে অবস্থিত মল অব আমেরিকায় গণহত্যার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী শেইখদুন আবদুল্লাহি মোহামুদকে গ্রেপ্তার করেছে এফবিআই। মঙ্গলবার রিচফিল্ডে একটি গোপন অভিযানে তাকে আটক করা হয়।

মিনেসোটায় ভেনেজুয়েলান অভিবাসীকে গুলি করে মিথ্যা বিবৃতি, আইসিই কর্মকর্তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে। তিনি মিনেসোটার মিনেয়াপোলিসে অভিবাসন অভিযানের সময় এক ভেনেজুয়েলান অভিবাসীকে গুলি করার পর এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ।

মিনিয়াপোলিসের অ্যাপার্টমেন্টে গুলিতে দুজন নিহত, দুই পুলিশ আহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলিতে দুজন বাসিন্দা নিহত হয়েছেন এবং সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। পুলিশ সার্জেন্ট গ্যারেট পার্টেন সাংবাদিকদের জানান, গুলিতে আহত হয়েছেন মোট পাঁচজন, যার মধ্যে দুজন মিনিয়াপোলিস পুলিশ বিভাগের কর্মকর্তা।

টেক্সাসে অভিযুক্ত আইস কর্মকর্তার বিরুদ্ধে মিনেসোটার প্রত্যর্পণের আবেদন নাকচ করল আদালত

মিনেয়াপোলিসে এক ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগে অভিযুক্ত মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তা ক্রিস্টিয়ান কাস্ত্রোকে টেক্সাস থেকে প্রত্যর্পণের আবেদন নাকচ করেছে একটি ফেডারেল আদালত। টেক্সাস আইন অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিনের আটকের মেয়াদ শেষে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়া হয়।

মিনেসোটায় গির্জা ও লাইব্রেরিতে গোপনে নজরদারি চালিয়েছে ডিএইচএস, আদালতে নথি ফাঁস

আইসিই বিরোধীদের একটি মামলায় আদালতে জমা দেওয়া নথিতে প্রকাশ পেয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গোয়েন্দারা মিনেসোটার গির্জা, লাইব্রেরি ও রেস্তোরাঁয় মাসের পর মাস গোপনে তথ্য সংগ্রহ করেছে।

এলন মাস্কের এক্সএআই মিনেসোটার এআই নুডিফিকেশন নিষেধাজ্ঞা আইনকে আদালতে চ্যালেঞ্জ করল

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি নকল নগ্নচিত্র নিষিদ্ধ করা মিনেসোটার আইনটিকে ফেডারেল আদালতে চ্যালেঞ্জ করেছে এলন মাস্কের কোম্পানি এক্সএআই। গত ৪ আগস্ট সোমবার দায়ের করা মামলায় কোম্পানিটি দাবি করেছে, আইনটি সাংবিধানিক সীমানা ছাড়িয়ে গেছে।

মিনেসোটার এআই নুডিফিকেশন নিষিদ্ধ আইনের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্সএআই

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মিনেসোটার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল নগ্নচিত্র নিষিদ্ধ করার আইনকে অসাংবিধানিক দাবি করে ফেডারেল আদালতে মামলা করেছে। আইনটি শনিবার কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন আগে, গত সোমবার মামলাটি দায়ের করা হয়।

মিনেসোটার স্পিকার হর্টম্যান হত্যায় ভ্যান্স বোয়েলটারকে দুটি যাবজ্জীবন কারাদণ্ড

মিনেসোটার হাউস স্পিকার মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী মার্ককে হত্যার দায়ে ভ্যান্স বোয়েলটারকে পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

ক্যালিফোর্নিয়া ও মিনেসোটার একশ কোটি ডলারের বেশি মেডিকেড তহবিল সাময়িক স্থগিত করলেন কেনেডি

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্যালিফোর্নিয়া ও মিনেসোটায় ১০০ কোটি ডলারের বেশি ফেডারেল মেডিকেড তহবিল সাময়িক স্থগিত করেছেন।

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে মুক্তির নির্দেশ

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে আটক পাঁচ বছরের এক শিশু ও তার বাবাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে শনিবার দেওয়া রায়ে ইউএস ডিস্ট্রিক্ট জজ শিশুটির আটকাদেশকে ‘অবৈধ’ ঘোষণা করেন।

মিনেসোটায় ৫ শিশুকে আটক আইসিই’র

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ (আইসিই)। ঘটনাগুলো ঘিরে আদালতের নির্দেশ অমান্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রে বসবাসযোগ্য শহরের তালিকায় সপ্তম স্থানে ফ্লাওয়ার মাউন্ড

বসবাসের জন্য সবচেয়ে উপযোগী ছোট শহরগুলোর মধ্যে সপ্তম স্থান দখল করেছে ফ্লাওয়ার মাউন্ড। ডালাস থেকে মাত্র ৩০ মাইল দূরের এই শহরটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা স্মার্টঅ্যাসেট তাদের চলতি বছরের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে ফ্লাওয়ার মাউন্ডকে এই স্বীকৃতি দিয়েছে।