মল অব আমেরিকায় হামলার পরিকল্পনা, মিনেসোটায় ১৮ বছরের যুবক গ্রেপ্তার
আইএসআইএসের অনুপ্রেরণায় মিনেসোটার ব্লুমিংটনে অবস্থিত মল অব আমেরিকায় গণহত্যার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী শেইখদুন আবদুল্লাহি মোহামুদকে গ্রেপ্তার করেছে এফবিআই। মঙ্গলবার রিচফিল্ডে একটি গোপন অভিযানে তাকে আটক করা হয়।

এমপিআর নিউজ জানিয়েছে, গত ৭ অক্টোবর বুধবার মিনেসোটার মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল রোজেন এই গ্রেপ্তারের কথা ঘোষণা করেন। এফবিআই ২০২৪ সালের ডিসেম্বর থেকে প্রায় দুই বছর ধরে মোহামুদকে নজরদারিতে রেখেছিল।
অভিযোগপত্র অনুযায়ী, মোহামুদ অক্টোবরের শেষ দিকে মল অব আমেরিকায় ৩০ থেকে ৬০ জনকে হত্যার পরিকল্পনা করেছিল। সে একজন গোপন সূত্রের কাছ থেকে একটি রাইফেল, ম্যাগাজিন ও প্রায় দুই শতাধিক রাউন্ড গুলি নিয়েছিল এবং ওই সময় গ্রেপ্তার হয়।
এফবিআইয়ের মিনেসোটা শাখার প্রধান ক্রিস্টোফার ডটসন বলেন, মোহামুদ সোমালিয়ায় যেতে না পেরে যুক্তরাষ্ট্রেই হামলা করার সিদ্ধান্ত নেয়। সে বিশ্বাস করত মলটি ইহুদি মালিকানাধীন এবং হামলা হলে সেখানে মানুষ যাবে না।
মোহামুদ একজন মার্কিন নাগরিক এবং তার বাবামা সোমালিয়ার। সে কোনো দলের সদস্য নয় বলে জানান অ্যাটর্নি রোজেন। ১৯ অক্টোবর মিনেসোটার ফেডারেল আদালতে প্রাথমিক শুনানি নির্ধারিত হয়েছে।
সূত্র: এমপিআর নিউজ