ক্যালিফোর্নিয়া ও মিনেসোটার একশ কোটি ডলারের বেশি মেডিকেড তহবিল সাময়িক স্থগিত করলেন কেনেডি
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্যালিফোর্নিয়া ও মিনেসোটায় ১০০ কোটি ডলারের বেশি ফেডারেল মেডিকেড তহবিল সাময়িক স্থগিত করেছেন।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্যালিফোর্নিয়া ও মিনেসোটায় ১০০ কোটি ডলারের বেশি ফেডারেল মেডিকেড তহবিল সাময়িক স্থগিত করেছেন।
গত ২১ জুলাই মঙ্গলবার কেনেডি ঘোষণা করেন যে দুটি রাজ্য ফেডারেল অডিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেনি বলে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট জানায়।
ক্যালিফোর্নিয়ার জন্য ৮৬ কোটি ৭০ লাখ ডলার ও মিনেসোটার জন্য ২০ কোটি ডলার স্থগিত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়িতে সেবা প্রদান কার্যক্রমে প্রতারণার সন্দেহজনক নমুনা চিহ্নিত করা হয়েছে বলে স্বাস্থ্যসেবা প্রশাসক মেহমেত ওজ জানিয়েছেন।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এতে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম একে পুনরাবৃত্তিমূলক রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেছেন।
কেনেডি জানিয়েছেন, রাজ্যগুলো প্রয়োজনীয় কাগজপত্র দিলে স্থগিত অর্থ পাবে। চলতি বছরের আগেও মিনেসোটার আরও ২৪ কোটি ৩০ লাখ ডলার সাময়িক স্থগিত করা হয়েছিল।
সূত্র: ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট