Sep 28, 2026
ডালাসের আর্থিক বছর ২০২৬-২৭ এর বাজেট ঘাটতি পূরণে সোমবার শহরের সিটি হল, পার্ক ও বিনোদনকেন্দ্র, পাবলিক লাইব্রেরি এবং কোড কমপ্লায়েন্স দপ্তরসহ বেশ কিছু সেবা বন্ধ রাখা হয়েছে। এ উপলক্ষে শহরের কর্মীরা ফার্লো ছুটি পালন করছেন।
Sep 27, 2026
ডালাস সিটি কর্তৃপক্ষ সোমবার অ-জরুরি প্রায় সব সিটি সার্ভিস ও ভবন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পার্ক, রিক্রিয়েশন সেন্টার, পাবলিক লাইব্রেরি ও সুইমিং পুল বন্ধ থাকবে। এটি এই বছরের তৃতীয় ও শেষ বাধ্যতামূলক ফার্লো দিন।
Sep 17, 2026
ডালাস সিটি কাউন্সিল শহরের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট অনুমোদন করেছে। ১০-৫ ভোটে পাস হওয়া এই বাজেটের মোট আকার ৫৬৬ কোটি ডলারের কিছু বেশি।
Sep 16, 2026
বুধবার ডালাস সিটি কাউন্সিল ২০২৭ অর্থবছরের জন্য ৫৬৬ কোটি ডলারের বাজেট অনুমোদনের দিকে এগিয়ে গেছে। এই বাজেটে ডালাস পুলিশ ও ফায়ার-রেসকিউ বিভাগের জন্য আগের বছরের তুলনায় ৮০.২ মিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।