ডালাস সিটি কাউন্সিল ইতিহাসের সর্ববৃহৎ ৫৬৬ কোটি ডলারের বাজেট ১০-৫ ভোটে পাস করেছে
ডালাস সিটি কাউন্সিল শহরের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট অনুমোদন করেছে। ১০-৫ ভোটে পাস হওয়া এই বাজেটের মোট আকার ৫৬৬ কোটি ডলারের কিছু বেশি।
ডালাস সিটি কাউন্সিল শহরের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট অনুমোদন করেছে। ১০-৫ ভোটে পাস হওয়া এই বাজেটের মোট আকার ৫৬৬ কোটি ডলারের কিছু বেশি।
গত ১৬ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী বিতর্কের পর এই সিদ্ধান্ত আসে। এনবিসি ফাইভ ডালাস-ফোর্ট ওয়ার্থ জানিয়েছে, সিটি ম্যানেজার কিম্বার্লি বিজোর টলবার্ট বলেছেন, এই বাজেট পুলিশ ও দমকল বিভাগে বিনিয়োগ বাড়ানো এবং রাস্তা মেরামতে গতি আনার প্রতিশ্রুতি বহন করে।
নতুন বাজেটে ডালাস পুলিশ ও দমকল বিভাগের জন্য ৮ কোটি ২০ লাখ ডলার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। সম্পত্তি করের হার প্রতি একশ ডলারে ৬৯.৮৮ সেন্ট থেকে কমিয়ে ৬৯.৭৮ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা টানা ১১ বছর ধরে কর কমানোর ধারা অব্যাহত রাখল।
কাউন্সিলম্যান অ্যাডাম বাজালডুয়ার একটি সংশোধনী পাস হওয়ায় পার্ক ও বিনোদন কেন্দ্রের জন্য ৪ লাখ ৬৫ হাজার ডলার পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে শহরের রিক্রিয়েশন সেন্টারগুলো সপ্তাহে গড়ে পাঁচ ঘণ্টা বেশি খোলা থাকবে।
এই বাজেট আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। কাউন্সিলে আলোচনার সময় লাইব্রেরি ও আর্টস বিভাগের কর্মী ছাঁটাই প্রশ্নেও বিতর্ক হয়, তবে নাগরিকরা লাইব্রেরিতে নিয়মিত তহবিলের দাবি জানিয়েছেন।
সূত্র: এনবিসি ফাইভ ডালাস-ফোর্ট ওয়ার্থ