আইসিই এজেন্টদের ডক্স করতে ভুয়া ট্র্যাডওয়াইফ প্রোফাইল, এফবিআইয়ের অভ্যন্তরীণ সতর্কবার্তা প্রকাশ
এফবিআই অভিবাসন কর্মকর্তাদের সতর্ক করেছে যে একটি ছোট দল ভুয়া অনলাইন ডেটিং প্রোফাইল তৈরি করে আইসিই এজেন্টদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার (ডক্সিং) চেষ্টা করেছিল।
এফবিআই অভিবাসন কর্মকর্তাদের সতর্ক করেছে যে একটি ছোট দল ভুয়া অনলাইন ডেটিং প্রোফাইল তৈরি করে আইসিই এজেন্টদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার (ডক্সিং) চেষ্টা করেছিল।
শিকাগোর এফবিআই ফিল্ড অফিস গত ফেব্রুয়ারিতে দেশের আইন-শৃঙ্খলা সংস্থাগুলোতে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠায়। এনবিসি নিউজ সরকারি স্বচ্ছতা বিষয়ক বেসরকারি সংস্থা প্রপার্টি অব দ্য পিপলের মাধ্যমে মেমোটি সংগ্রহ করে, যারা একটি রাজ্য তথ্য অধিকার আইনের অনুরোধে এটি পেয়েছে।
মেমো অনুযায়ী, গত জানুয়ারিতে তৈরি প্রোফাইলগুলোতে ঐতিহ্যবাহী স্ত্রী বা ট্র্যাডওয়াইফ ধাঁচের ছবি ও আগ্রহ ব্যবহার করে আইন-শৃঙ্খলা কর্মকর্তাদের আকৃষ্ট করা হতো। লক্ষ্য ছিল ওই কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর তাঁদের পরিচয় অনলাইনে প্রকাশ করে অভিবাসন প্রয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।
মেমোটি পাঠানো হয়েছিল মিনিয়াপলিসে অভিবাসন অভিযান অপারেশন মেট্রো সার্জের সময়। জানুয়ারিতে অভিবাসন প্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে দুজন মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার পর ওই অভিযান সংকুচিত করা হয়।
শিকাগোতে অপারেশন মিডওয়ে ব্লিটজ নামের অভিবাসন অভিযানের কয়েক মাস পরও এই ভুয়া প্রোফাইল তৈরির চেষ্টা হয়। এফবিআই মেমোটির সত্যতা নিশ্চিত করেছে, তবে প্রোফাইলগুলো কোন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল বা সেগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়নি।
সূত্র: এনবিসি নিউজ