ডালাস বাংলা উৎসব-৫ সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডালাস বাংলা উৎসব-৫। এ আয়োজন সামনে রেখে রোববার দুপুরে লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে একটি প্রস্তুতিমূলক সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডালাস বাংলা উৎসব-৫। এ আয়োজন সামনে রেখে রোববার দুপুরে লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে একটি প্রস্তুতিমূলক সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
ঘরোয়া পরিবেশে আয়োজিত এ সভায় ডালাস বাংলা উৎসবের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। চা পান করতে করতে আসন্ন উৎসবের পরিকল্পনা, প্রস্তুতি এবং আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সভায় বৃহত্তর ডালাস এলাকার শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক সংগঠকেরা উপস্থিত ছিলেন। উৎসবটি সফল করতে সবাই সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকেরা জানান, আগামী ১৪ নভেম্বর, শনিবার লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে ডালাস বাংলা উৎসব-৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এখন থেকেই বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডালাসের বাংলা ভাষাভাষী কমিউনিটির সবাইকে উৎসবে অংশ নেওয়া এবং আয়োজন সফল করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।