মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানকে বার্তা

ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নির্দেশে বর্তমানে ক্যারিবীয় সাগরে থাকা বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।

Feb 13, 2026 - 23:21
মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানকে বার্তা
বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: ইউএস আর্মি

ইরানের ওপরসর্বোচ্চ চাপবাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নির্দেশে বর্তমানে ক্যারিবীয় সাগরে থাকা বিশ্বের সবচেয়ে বড় আধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।

এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর শক্তি কার্যত দ্বিগুণ হবে। এর আগে থেকেই সেখানে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন এবং তিনটি ডেস্ট্রয়ার। গত ২২ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের দিকে একটিআরমাডাএগিয়ে যাচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওমানে পরোক্ষ আলোচনা চললেও অগ্রগতি না হওয়ায় ট্রাম্প সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে না এলে ফল হবেখুবই ভয়ানক বিশ্লেষকদের মতে, সেই বার্তাই জোরালো করতে ফোর্ডকে লিংকনের সঙ্গে যোগ দিতে পাঠানো হচ্ছে।

পারমাণবিক শক্তিচালিত জেরাল্ড আর ফোর্ড ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম। এর সঙ্গে থাকবে গাইডেড-মিসাইল ক্রুজার নরম্যান্ডি আরও কয়েকটি ডেস্ট্রয়ার। কর্মকর্তারা জানান, ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে জাহাজটির অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

তথ্যসূত্র: রয়টার্স