নর্থ টেক্সাসে আবাসিক ভবনে আঘাত করে ভেঙে পড়ল অ্যামাজনের ডেলিভারি ড্রোন
নর্থ টেক্সাসের রিচার্ডসনে একটি অ্যামাজন ডেলিভারি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করে বিধ্বস্ত হয়েছে। বুধবার রাউথ ক্রিক পার্কওয়ের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের ভিডিওতে দেখা গেছে।

অ্যামাজন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, প্রাইম এয়ারের একটি ড্রোন উল্লম্বভাবে উড্ডয়নের সময় ভবনের বাইরের অংশে আঘাত করে নিচে পড়ে যায়। ঘটনাস্থলের ভিডিওতে ভবনের পাশে ড্রোনের ধাক্কা লাগার পর ধোঁয়া উঠতে দেখা যায়; পরে দমকল কর্মীরা সেখানে পৌঁছান।
এ ঘটনায় কেউ আহত হয়নি। অ্যামাজন জানায়, ভবনটির ক্ষয়ক্ষতি সামান্য এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অ্যামাজনের প্রাইম এয়ার ড্রোনগুলো রিচার্ডসনের রিসার্চ ড্রাইভে অবস্থিত তাদের কেন্দ্র থেকে ৭–৮ মাইলের মধ্যে সর্বোচ্চ পাঁচ পাউন্ড ওজনের প্যাকেজ সরবরাহ করতে সক্ষম।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ