যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার চিন্তা ইসরায়েলের

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। এ কারণে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রাখছে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

Feb 9, 2026 - 12:07
যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার চিন্তা ইসরায়েলের
ইসরায়েলি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। ছবি: আইডিএফ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। কারণে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রাখছে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেনইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উৎপাদন অবকাঠামো ধ্বংসে ইসরায়েলি পরিকল্পনার কথা। এসব আলোচনায় গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে হামলার সম্ভাব্য কৌশলও তুলে ধরা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের নির্ধারিতচূড়ান্ত সীমাঅতিক্রম করে, তাহলে জেরুজালেম এককভাবেই হামলা চালাবে। যদিও এখনো সেই সীমা অতিক্রম করেনি তেহরান, তবু পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে এবং ইরানকে এমন পর্যায়ে কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না, যা ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকেঐতিহাসিক সুযোগহিসেবে আখ্যা দিয়ে বলেন, এই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় আঘাত হানা সম্ভব।

এদিকে, যুক্তরাষ্ট্র সীমিত পরিসরের হামলার পথ বেছে নিতে পারেএমন আশঙ্কাও প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের মতে, এতে ইরানের মূল সক্ষমতা অক্ষত থেকে যেতে পারে এবং পরিণতি সামলাতে ইসরায়েলকে একা থাকতে হতে পারে।

এই প্রেক্ষাপটে, ইসরায়েলি বিমান বাহিনীর আসন্ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমের তিশলার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বর্তমানে ওয়াশিংটনে ইসরায়েলের কোনো প্রতিরক্ষা অ্যাটাশে না থাকায়, তিনি সেখানে আইডিএফ প্রধানের প্রতিনিধিত্ব করবেন।

তথ্যসূত্র: জেরুসালেম পোস্ট, এনবিসি নিউজ