ইরানি জলসীমা এড়িয়ে চলতে নিজেদের জাহাজগুলো নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানি জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এ সংক্রান্ত সতর্কতা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন। তবে কোনো কারণে ইরানি বাহিনী জাহাজে উঠলে ক্রুরা জোর করে বাধা দেবেন না—এটি সম্মতি হিসেবে গণ্য হবে না বলেও উল্লেখ করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করে যতটা সম্ভব ইরানের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পূর্বমুখী যাত্রায় ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা