ভারত ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের, পরিণতির ইঙ্গিত দিয়ে আইসিসির প্রতিক্রিয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের ঘোষণায় পাকিস্তানকে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বলেছে, এমন সিদ্ধান্তের সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ‘পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার আহ্বান জানিয়েছে।

Feb 2, 2026 - 00:21
ভারত ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের, পরিণতির ইঙ্গিত দিয়ে আইসিসির প্রতিক্রিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। ফাইল ছবি: আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের ঘোষণায় পাকিস্তানকে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংস্থাটি বলেছে, এমন সিদ্ধান্তের সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ‘পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানখোঁজার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। ঘটনার জেরে এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ কিংবা ম্যাচ বর্জনের বিষয়টি সামনে আনেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাভি। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতিত্ব 'দ্বিমুখী নীতি' গ্রহণের অভিযোগও তুলেছিল তারা। টুর্নামেন্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে রোববার টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করে এক্স বার্তায় পাকিস্তান সরকার জানিয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে, তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।

বাণিজ্যিকভাবে এটিকেই সবচেয়ে লাভজনক ম্যাচ ধরা হচ্ছে। পাকিস্তান সরকারের দেওয়া বার্তার তিন ঘণ্টা পর আইসিসি একটি বিবৃতি জারি করে। তাতে বলা হয়, আইসিসি আশা করে, 'পিসিবি তাদের দেশে ক্রিকেটের ওপর এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদি প্রভাবের কথা গুরুত্বের সাথে বিবেচনা করবে। কারণ, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমের ওপর বিরূপ প্রভাব ফেলবে, পাকিস্তান নিজেও যার সদস্য এবং সুফলভোগী।'

আইসিসি জানায়, পাকিস্তান সরকারেরবেছে বেছে অংশগ্রহণ’-সংক্রান্ত অবস্থান বৈশ্বিক ক্রীড়া আসরের মূল ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ধরনের খণ্ডিত অংশগ্রহণ টুর্নামেন্টের মর্যাদা চেতনাকে ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়নি।

নিয়ম অনুযায়ী, ম্যাচ বর্জন করলে পাকিস্তান ওই ম্যাচের দুই পয়েন্ট হারাবে এবং নেট রান রেটে বড় ধাক্কা খাবে, যদিও ভারতের ওপর এর কোনো প্রভাব পড়বে না। আইসিসির বিধি অনুযায়ী, বর্জিত ম্যাচে পুরো ২০ ওভার রান রেটে যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট দলের গড় রান রেট উল্লেখযোগ্যভাবে কমে যায়।

‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে।

তথ্যসূত্র: আইসিসি