ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ধর্মঘট

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং’ কর্মসূচির অংশ হিসেবে বহু স্কুলে ক্লাস বাতিল হয়, বন্ধ থাকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শহরকেন্দ্র, অঙ্গরাজ্যের আইনসভা ভবন ও গির্জা প্রাঙ্গণে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভে আইসিই’র অভিযান এবং মিনিয়াপোলিসে দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

Jan 31, 2026 - 13:13
ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ধর্মঘট
মিনিয়াপোলিসে দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। ছবি: এনবিসি ৫

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার ব্যাপক ধর্মঘট বিক্ষোভ হয়েছে।নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিংকর্মসূচির অংশ হিসেবে বহু স্কুলে ক্লাস বাতিল হয়, বন্ধ থাকে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। শহরকেন্দ্র, অঙ্গরাজ্যের আইনসভা ভবন গির্জা প্রাঙ্গণে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভে আইসিই’র অভিযান এবং মিনিয়াপোলিসে দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

দিন কয়েক আগে মিনিয়াপোলিসে আইসিই বর্ডার প্যাট্রোলের অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে গুলিতে নিহত আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যু। এর আগে জানুয়ারি আইসিই কর্মকর্তার গুলিতে গাড়ির ভেতর নিহত হন রিনি গুড। এই দুই ঘটনায় অভিবাসন প্রয়োগে ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে নতুন করে সমালোচনা তীব্র হয়।

মিনিয়াপোলিসে ফেডারেল ভবনের সামনে এদিন শত শত মানুষ বিক্ষোভ করে। অ্যারিজোনা কলোরাডোসহ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ক্লাস বাতিল করা হয়। মিশিগান, জর্জিয়ায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নামে। নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে, কেউ কেউ আয়ের অংশ অভিবাসী সহায়তা তহবিলে দেওয়ার ঘোষণা দেয়।

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা রাসায়নিক স্প্রে ব্যবহার করে। নেব্রাস্কায় এক শিক্ষার্থী বিক্ষোভ চলাকালে ট্রাম্পের পতাকা লাগানো গাড়ির ধাক্কায় আহত হয়।

মেইনে আইসিই অভিযানের গতি কমানোর ঘোষণার পর সমাবেশে স্থানীয় নেতারা বলেন, অভিবাসন প্রয়োগের নামে স্কুল পরিবারেদৈনিক আতঙ্কতৈরি করা হচ্ছে।

তথ্যসূত্র: এনবিসি ৫