Jul 5, 2026
মার্কিন নাগরিকত্বের আবেদন ফি সর্বোচ্চ ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ২৩ জুন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক প্রস্তাবিত বিধিতে বলা হয়, নতুন ফি কার্যকর হলে অনলাইনে নাগরিকত্বের আবেদন ফর্ম এন-৪০০ দাখিলের খরচ ৭১০ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৮০ ডলার হবে।
Jun 12, 2026
ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতি শুক্রবার কার্যকর হয়েছে। দীর্ঘ এক দশকের বিতর্কের পর গৃহীত এই নীতিতে সীমান্তে নজরদারি বাড়ানো, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের কথা বলা হয়েছে।
Jan 31, 2026
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং’ কর্মসূচির অংশ হিসেবে বহু স্কুলে ক্লাস বাতিল হয়, বন্ধ থাকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শহরকেন্দ্র, অঙ্গরাজ্যের আইনসভা ভবন ও গির্জা প্রাঙ্গণে ছড়িয়ে পড়া এসব বিক্ষোভে আইসিই’র অভিযান এবং মিনিয়াপোলিসে দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।