দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন, আমি কিন্তু জানি না। সাংবাদিকদের জিজ্ঞেস করছি। আমি কিন্তু জানি না, আই ডোন্ট নো। যদি হয়ে থাকে উনি এমন কথা বলেছেন, তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা কখনো এটা মেনে নিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এ রকম। ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে কী? গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না।’
মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘তাহলে খাবে কী? আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে চাকরি পাবে কোথায়? কাজ না করলে কাউকে তো কেউ টাকা দেবে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এরা, জামায়াতে ইসলামী, এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। তবে আমরা সামনের দিকে যেতে চাই মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে।’
ডালাস বার্তা প্রতিবেদক