বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর নতুন মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নাঙ্গলকোট পৌরসভায় তিনি একটি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন।
আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের বাইরে এ আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন সংসদ সদস্যদের শপথ কখন ও কে পড়াবেন, তা নিয়ে এখনও আলোচনা চলছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখের জয় যেমন চমক দেখিয়েছে, তেমনি ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছেন একাধিক বর্ষীয়ান ও আলোচিত প্রার্থী। বেসরকারি ফলাফলে হেরে গেছেন জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, তারকা ফুটবলার থেকে বিএনপি প্রার্থী আমিনুল হকসহ আরও অনেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র। জেলা রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমকে ২ হাজার ৩৯ ভোটে পরাজিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বিএনপি জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন পেয়েছে। ফলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারসহ ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিএনপি জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঘোষিত ১২৯টি আসনের মধ্যে ৯৬টিতে বিএনপি জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে ৩২টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বগুড়া পৌরসভা ও সদর উপজেলা মিলিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বেসরকারি ফলে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন।
ভোটের দিন বাংলাদেশের সাত জেলায় পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে খুলনায় এক বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনরত এক পোলিং অফিসার রয়েছেন। অসুস্থতা ও প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরোধকে ঘিরে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট ও পোস্টাল ব্যালট গণনার জটিলতায় ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জয়-পরাজয়ের সমীকরণে বড় প্রভাবক হয়ে উঠেছেন প্রায় ৫ কোটি তরুণ ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটাররাই এবার ক্ষমতার পাল্লা ভারী করতে পারেন।
বৃহস্পতিবার ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি গণভোট অনুষ্ঠিত হবে। বহু তরুণ নাগরিক এবারই প্রথম ভোট দেবেন। তাই ভোট প্রদান করা নিয়ে তাঁদের উৎসাহ যেমন বেশি, তেমনি ভোটদানের প্রক্রিয়া নিয়েও অনেকেই আবার দ্বিধান্বিত। তাই ভোট দেওয়ার বিস্তারিত নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি।
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও।
ভোটগ্রহণ শুরুর আগের দিন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের নেতাদের পৃথক বৈঠক ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম আগারগাঁওয়ের নির্বাচন ভবন। দুই পক্ষই নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। ইসি বলছে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ভোট কেনাবেচাসহ যেকোনো অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিএনপির এক নেতার চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা–মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে।
দেশব্যাপী নির্বাচনী প্রচার শেষ করে এখন ভোটের সার্বিক পরিস্থিতি তদারকিতে মনোযোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের নিজ কার্যালয় থেকে সারা দেশের ভোটের খবরাখবর নিচ্ছেন এবং দলের নেতা-কর্মী ও প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশের তরুণেরা নতুন বাংলাদেশ দেখত চান বলে জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে জামায়াতে আমির বলেন, ‘আমাদের তরুণেরা এখন একটা নতুন দেশ দেখতে চায়। যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ, বাংলাদেশ ২.০।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অতীত থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।