ভোট কেন্দ্রে যাওয়ার আগে যা জানা জরুরি
বৃহস্পতিবার ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি গণভোট অনুষ্ঠিত হবে। বহু তরুণ নাগরিক এবারই প্রথম ভোট দেবেন। তাই ভোট প্রদান করা নিয়ে তাঁদের উৎসাহ যেমন বেশি, তেমনি ভোটদানের প্রক্রিয়া নিয়েও অনেকেই আবার দ্বিধান্বিত। তাই ভোট দেওয়ার বিস্তারিত নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি গণভোট অনুষ্ঠিত হবে। বহু তরুণ নাগরিক এবারই প্রথম ভোট দেবেন। তাই ভোট প্রদান করা নিয়ে তাঁদের উৎসাহ যেমন বেশি, তেমনি ভোটদানের প্রক্রিয়া নিয়েও অনেকেই আবার দ্বিধান্বিত। তাই ভোট দেওয়ার বিস্তারিত নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি।
ভোটকেন্দ্র জানবেন যেভাবে
ইসি কয়েকটি সহজ মাধ্যম রেখেছে—
· এসএমএস: মোবাইলের মেসেজে PC লিখে স্পেস দিয়ে NID নম্বর লিখে পাঠান ১০৫-এ। ফিরতি বার্তায় কেন্দ্রের নাম ও সিরিয়াল নম্বর পাবেন।
· অনলাইন: ইসির ওয়েবসাইটে ১৩ ডিজিটের NID, জন্মতারিখ ও ক্যাপচা দিয়ে কেন্দ্রের তথ্য মিলবে।
· মোবাইল অ্যাপ: ‘Smart Election Management BD’ অ্যাপে ম্যাপসহ কেন্দ্রের অবস্থান দেখা যাবে।
· হটলাইন: ১০৫ নম্বরে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যায়।
সঙ্গে যা রাখবেন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার সিরিয়াল নম্বর রাখা সুবিধাজনক। এনআইডি বাধ্যতামূলক না হলেও, এটা রাখলে পরিচয় নিশ্চিতকরণ দ্রুত হয়। এনআইডি হারালে ১০৫-এ যোগাযোগ করুন; পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সহায়ক হতে পারে। ভোটার স্লিপ থাকলে প্রক্রিয়া সহজ হয়।
ভোট দেওয়ার ধাপ
ভোটগ্রহণ চলবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট—দুটি আলাদা ব্যালটে ভোট দিতে হবে।
১. প্রিজাইডিং অফিসারের কাছে পরিচয় নিশ্চিত করুন।
২. তালিকায় নাম চিহ্নিত হবে; বাম হাতে অমোচনীয় কালি দেওয়া হবে।
৩. দুটি ব্যালট নিন—সংসদের জন্য সাদা, গণভোটের জন্য গোলাপি। সিল ও স্বাক্ষর আছে কি না দেখে নিন।
৪. গোপন বুথে পছন্দের প্রতীকে সিল দিন।
৫. ব্যালট ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলুন।
যা মানতেই হবে
· ব্যালটের ছবি তোলা নিষিদ্ধ।
· কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচারণামূলক সামগ্রী রাখা যাবে না।
· অন্য ভোটারকে প্রভাবিত বা বিশৃঙ্খলা সৃষ্টি আইনবিরুদ্ধ।
· কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে
নির্বাচন কেবল সংখ্যা নয়; এটি নাগরিক অংশগ্রহণের শক্তিশালী মাধ্যম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষণে বলেছেন, ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যেতে। আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণে ভূমিকা রাখবে।
ডালাস বার্তা প্রতিবেদক