সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটের আহ্বান সিইসির
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও।

সিইসি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
জয়-পরাজয় প্রসঙ্গে সিইসি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে ফলাফল সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতা উপেক্ষা করে জাতীয় নির্বাচনের দায়িত্ব সফলভাবে পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি জানান, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তথ্যসূত্র: বাসস