কখন জানা যাবে সংসদ নির্বাচন ও গণভোটের ফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট ও পোস্টাল ব্যালট গণনার জটিলতায় ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

Feb 11, 2026 - 22:03
কখন জানা যাবে সংসদ নির্বাচন ও গণভোটের ফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট একসঙ্গে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট পোস্টাল ব্যালট গণনার জটিলতায় ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার নির্বাচন কমিশন (ইসি)

ইসি সচিব আখতার আহমেদ ২৩ জানুয়ারি জানিয়েছিলেন, দুটি ব্যালট পোস্টাল ভোট যুক্ত থাকায় ফল প্রাপ্তির গতি আগের তুলনায় ধীর হতে পারে। বিএনপিও দেরিতে ফল ঘোষণার আশঙ্কা প্রকাশ করেছে।

ইসি সচিব জানান, পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে দেরি হতে পারে এবং যাচাই-বাছাইয়ে একাধিক ধাপ থাকায় সময় বাড়বে। ভোটারের ঘোষণাপত্রে সই মিলিয়ে বৈধতা নিশ্চিত করতে হবে; সই না থাকলে ব্যালট বাতিল হবে। যাচাই শেষে বৈধ ব্যালট সংসদ গণভোটের ফল নির্ধারণে যুক্ত হবে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে ফল সংকলন শুরু হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করা হবে এবং পরে ইসি সচিবালয়ের ফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সংসদ গণভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে। অন্য কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করে বলেন, ১৩ ফেব্রুয়ারির প্রথম ভাগেই চূড়ান্ত ফল জানা যেতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, প্রতিটি আসনে একজন করে মোট ৩০০ প্রিসাইডিং অফিসার পোস্টাল ব্যালট গণনায় দায়িত্বে থাকবেন। প্রার্থীদের মনোনীত এজেন্টরা উপস্থিত থাকতে পারবেন। খাম খোলা, সই যাচাই বৈধ ব্যালট ছাঁটাইসহ একাধিক ধাপ শেষে গণনা সম্পন্ন হবে।

সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী বলেন, সর্বোচ্চ চেষ্টা হলে শুক্রবার সন্ধ্যার আগেই চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব। এর আগে কেন্দ্র আসনভিত্তিক ফল ধাপে ধাপে প্রকাশিত হবে।

এদিকে ভোটের হার প্রতি দুই ঘণ্টা পরপর কেন্দ্র থেকে সংগ্রহ করে ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে বলে জানিয়েছে ইসি। কমিশন তাৎক্ষণিকভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

ডালাস বার্তা প্রতিবেদক