ত্রয়োদশ সংসদ নির্বাচন: জয় পেলেন সাত নারী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র। জেলা রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র। জেলা রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে।
বিজয়ীরা হলেন—মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা। এদের মধ্যে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।
মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয়ী হন।
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট; ব্যবধান ৭৯ হাজার ৩২১।
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হন, ব্যবধান ৩২ হাজার ৯৫৩।
ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয় পান নায়াব ইউসুফ কামাল।
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ১ লাখ ১ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামার প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন, এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।
ডালাস বার্তা প্রতিবেদক