নির্বাচনী দায়িত্বে ৮ লাখ কর্মকর্তা, আইনশৃঙ্খলায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ইসির তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। পাঁচ জেলার ১৭টি আসনে ৫ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্বে থাকবেন। বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য, বিজিবির ১ হাজার ২১০ প্লাটুনের ৩৭ হাজার ৪৫৩ সদস্য মোতায়েন রয়েছে।
১০ জেলার ১৭টি আসনের ২০ উপজেলার ৬৯ ইউনিয়নের ৩৩২ কেন্দ্রে ৩ হাজার ৫৮৫ কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করবেন। দেশজুড়ে পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র্যাবের ৯ হাজার ৩৪৯ সদস্য মোতায়েন আছেন। আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ সদস্য ও বিএনসিসির ১২৮ সেকশনের ১ হাজার ৯২২ সদস্যও দায়িত্বে রয়েছেন।
এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। ইসির তথ্য অনুযায়ী, রিটার্নিং অফিসার ৬৯ জন ও সহকারী রিটার্নিং অফিসার ৫৯৮ জন।
মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি—এর মধ্যে সাধারণ ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ ২১ হাজার ৫০৬টি। ভোটগ্রহণে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত।
তথ্যসূত্র: বাসস