ঢাকা-১১–এ দুই হাজার ভোটে জয়ী নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমকে ২ হাজার ৩৯ ভোটে পরাজিত করেছেন।

নির্বাচনে শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি ব্যালট। বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৮৫৩; ভোট পড়ার হার ৪৫ শতাংশ।
অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর শেখ ফজলে বারী মাসউদ (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৭৫ ভোট, জাতীয় পার্টি–এর শামীম আহমেদ (লাঙ্গল) ১ হাজার ৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার (ফুটবল) পেয়েছেন ৭৯৪ ভোট।
ডালাস বার্তা প্রতিবেদক