ভোটের দিনে ৭ জেলায় ৭ জনের মৃত্যু

ভোটের দিন বাংলাদেশের সাত জেলায় পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে খুলনায় এক বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনরত এক পোলিং অফিসার রয়েছেন। অসুস্থতা ও প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরোধকে ঘিরে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

Feb 12, 2026 - 12:17
ভোটের দিনে ৭ জেলায় ৭ জনের মৃত্যু

ভোটের দিন বাংলাদেশের সাত জেলায় পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে খুলনায় এক বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনরত এক পোলিং অফিসার রয়েছেন। অসুস্থতা প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরোধকে ঘিরে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

খুলনার আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে সকাল ৮টা ১০ মিনিটে মারা যান খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহফুজ্জামান কোচি। কেন্দ্র এলাকায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে হট্টগোলের খবর পাওয়া যায়। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনুর অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ধাক্কা দিলে গাছে আঘাত পেয়ে কোচির মৃত্যু হয়।

তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কোচি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দাবি, বিএনপি কর্মীরাই নারী কর্মীদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছিলেন। সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিনের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকে মারা গেছেন।

চট্টগ্রামের কাজীর দেউড়ি বয়েজ হাই স্কুল কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ৬৩ বছর বয়সী মনু মিয়ার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, ডায়াবেটিসজনিত জটিলতা ছিল কারণ।

সাতক্ষীরার তালায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান ৬৫ বছর বয়সী অনাথ ঘোষ। কিশোরগঞ্জের আঘানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার মধ্যে রাজ্জাক মিয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মানিকগঞ্জের শিবালয়ে কেন্দ্র এলাকায় ৭০ বছর বয়সী বাবু মিয়ার মৃত্যু হয়। গাইবান্ধার সাঘাটায় ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে মারা যান ৬০ বছর বয়সী বাছের চৌধুরী।

এর আগে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে মুন্সিগঞ্জ কুমিল্লায় সহিংসতায় দুই সমর্থক নিহত হন। ২০১৮ সালের নির্বাচনে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত দুই শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে, যা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম সহিংস নির্বাচন।

ডালাস বার্তা প্রতিবেদক