জাপানের নির্বাচনে ‘লৌহমানবী’ তাকাইচির ভূমিধস জয়

জাপানের জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট। রোববারের ভোটে এই জয়ের মধ্য দিয়ে কর ছাড় ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

Feb 8, 2026 - 13:08
জাপানের নির্বাচনে ‘লৌহমানবী’ তাকাইচির ভূমিধস জয়
সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত

জাপানের জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট। রোববারের ভোটে এই জয়ের মধ্য দিয়ে কর ছাড় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

প্রাথমিক ফল অনুযায়ী, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে প্রায় ৩২৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে দলটি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় ২৩৩ আসন অতিক্রম করে বলে জানিয়েছে রয়টার্স।

জাপান ইনোভেশন পার্টির (ইশিন) সঙ্গে জোট করে তাকাইচি সংসদের দুই-তৃতীয়াংশ আসনের নিয়ন্ত্রণ পাচ্ছেন। ফলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও আইন পাসে ভেটো অতিক্রমের সুযোগ থাকছে।

নির্বাচনের ফল ঘোষণার সময় এক টেলিভিশন সাক্ষাৎকারে তাকাইচি বলেন, অর্থনীতি, রাজস্বনীতি নিরাপত্তা নিয়ে বড় নীতিগত পরিবর্তনের প্রশ্নে জনগণ তাঁদের ওপর আস্থা রেখেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আদলে নিজেকেআয়রন লেডিহিসেবে তুলে ধরা তাকাইচি খাদ্যপণ্যের ওপর শতাংশ ভোগকর স্থগিতের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই কর ছাড়ের অর্থায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকাইচিকে সমর্থন জানিয়ে আগামী মাসে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছেন। বিপরীতে তাইওয়ান ইস্যুতে তাঁর অবস্থান ঘিরে চীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তথ্যসূত্র: এএফপি