বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

বগুড়া পৌরসভা ও সদর উপজেলা মিলিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Feb 12, 2026 - 13:30
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বগুড়া পৌরসভা সদর উপজেলা মিলিয়ে গঠিত বগুড়া- আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১৫০ কেন্দ্রের সব কটিতে জয়ী হয়ে তিনি পেয়েছেন লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। আসনে মোট ভোটার লাখ ৫৪ হাজার ৪৩ জন; ভোট পড়েছে ৭১. শতাংশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

গণভোটে এই আসনে লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে; এর মধ্যেহ্যাঁভোট লাখ ১৫ হাজার ৫৭৯ এবংনাভোট ৮০ হাজার ২০৩।

১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ডালাস বার্তা প্রতিবেদক