৫০ হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত সহজ করতে নতুন নিয়ম আনছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার জ্যেষ্ঠ ফেডারেল কর্মীর চাকরির সুরক্ষা কমাতে নতুন নিয়ম জারি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) একটি চূড়ান্ত বিধি প্রকাশ করবে, যার মাধ্যমে উচ্চপদস্থ ক্যারিয়ার কর্মকর্তাদের জন্য নতুন একটি কর্মী শ্রেণি তৈরি করা হবে।

Feb 5, 2026 - 14:49
৫০ হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত সহজ করতে নতুন নিয়ম আনছে ট্রাম্প প্রশাসন
ওয়াশিংটনে অবস্থিত অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্টের সদর দপ্তর। ছবি: রয়টার্সের সৌজন্যে

যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার জ্যেষ্ঠ ফেডারেল কর্মীর চাকরির সুরক্ষা কমাতে নতুন নিয়ম জারি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) একটি চূড়ান্ত বিধি প্রকাশ করবে, যার মাধ্যমে উচ্চপদস্থ ক্যারিয়ার কর্মকর্তাদের জন্য নতুন একটি কর্মী শ্রেণি তৈরি করা হবে।

ওপিএম জানায়, যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশাসনের নীতি বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত, তারা নতুন এই শ্রেণির আওতায় পড়বেন। এতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা বরখাস্ত করা আগের তুলনায় সহজ হবে এবং স্বাধীন বোর্ডে আপিলের সুযোগ আর থাকবে না।

এই উদ্যোগকে ফেডারেল প্রশাসন ঢেলে সাজানো সরকারি কর্মীবাহিনী কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, তথাকথিতডিপ স্টেটতাঁর নীতির পথে বাধা সৃষ্টি করছে। সেই যুক্তিতে ইতোমধ্যে কিছু সরকারি কর্মসূচি বন্ধ, হাজারো কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছা অবসর প্রস্তাব দেওয়া হয়েছে।

ওপিএম পরিচালক স্কট কুপার বলেন, প্রশাসনের নীতির পথে ইচ্ছাকৃত বাধা বাসাবোটাজবরদাশত করা হবে না। তবে সংস্থাটি দাবি করেছে, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না এবং গণছাঁটাইয়ের উদ্দেশ্যও নেই।

শ্রমিক ইউনিয়নগুলো আশঙ্কা করছে, এই নিয়ম ব্যবহার করে ভিন্নমতাবলম্বী কর্মীদের সরিয়ে দেওয়া হতে পারে। যদিও মোট ২৩ লাখ বেসামরিক ফেডারেল কর্মীর তুলনায় প্রভাবিত কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

নিয়ম কার্যকর হলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পদগুলোর তালিকা চূড়ান্ত করা হবে এবং পরে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে সেগুলো নতুন শ্রেণিতে অন্তর্ভুক্ত করবেন।

তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল