টেক্সাসে চেজ ব্যাংকের বাইরে সশস্ত্র ডাকাতি, গুলিবিদ্ধ সাঁজোয়া গাড়ির কর্মী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের দক্ষিণ-পূর্বে বালচ স্প্রিংসে চেজ ব্যাংকের বাইরে সশস্ত্র ডাকাতির ঘটনায় সাঁজোয়া গাড়ির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে বালচ স্প্রিংস রোড ও লেক জুন রোডের মোড়ে অবস্থিত ব্যাংকটির সামনে ঘটে এই ঘটনা।

Feb 5, 2026 - 14:16
টেক্সাসে চেজ ব্যাংকের বাইরে সশস্ত্র ডাকাতি, গুলিবিদ্ধ সাঁজোয়া গাড়ির কর্মী
পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি একাই এই হামলা চালিয়েছে। ছবি: ডব্লিউএফএএ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের দক্ষিণ-পূর্বে বালচ স্প্রিংসে চেজ ব্যাংকের বাইরে সশস্ত্র ডাকাতির ঘটনায় সাঁজোয়া গাড়ির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে বালচ স্প্রিংস রোড লেক জুন রোডের মোড়ে অবস্থিত ব্যাংকটির সামনে ঘটনাটি ঘটে।

বালচ স্প্রিংস পুলিশের প্রধান ব্রেন্ট হার্লি জানান, আহত কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি একাই এই হামলা চালিয়েছে। গুলি করে সে অন্তত একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় এবং এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

ঘটনাস্থলের ভিডিওতে ব্যাংকের এটিএম ড্রাইভ-থ্রু এলাকায় ক্ষয়ক্ষতি দেখা গেছে। সেখানে একটি লুমিস সাঁজোয়া ভ্যানও ছিল। তদন্তে এফবিআই, ক্যানাইন ইউনিট, ড্রোন হেলিকপ্টার ব্যবহার করা হলেও দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান স্থগিত করা হয়।

এফবিআই জানিয়েছে, হামলার ভিডিও সন্দেহভাজনের নজরদারি ফুটেজ রয়েছে, তবে তা এখনো প্রকাশ করা হয়নি। ঘটনায় তথ্য থাকলে বালচ স্প্রিংস পুলিশ বা এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ব্যাংককেন্দ্রিকজাগিংধরনের অপরাধ উত্তর টেক্সাসে বাড়ছে।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ