৫০ ডলারে মিলবে ডালাস চিড়িয়াখানার বার্ষিক সদস্যপদ
উত্তর টেক্সাসের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সদস্যপদ আরও সুলভ করতে ‘সবার জন্য চিড়িয়াখানা (জু ফর অল)’ নামে নতুন উদ্যোগ চালু করেছে ডালাস চিড়িয়াখানা। ৯ ডিসেম্বর থেকে টেক্সাসের স্ন্যাপ ও ডব্লিউআইসি সুবিধাভোগী পরিবারগুলো মাত্র ৫০ ডলারে এক বছরের ফ্যামিলি-লেভেলের সদস্যপদ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সকল পরিবারকে প্রাণীজগত ও প্রকৃতির সাথে সংযোগের সুযোগ করে দেওয়াই তাদের লক্ষ্য। ডালাস চিড়িয়াখানার সিইও লিসা নিউ বলেন, “সবার জন্য চিড়িয়াখানা—এই বিশ্বাস থেকেই আমরা বাধা কমাতে চাই।”
এই সুবিধা নিতে হলে যোগ্য পরিবারগুলো বৈধ ইলেক্ট্রনিক বেনিফিটস ট্রান্সফর ( EBT) কার্ড ও মিলযুক্ত স্টেট আইডি দেখিয়ে চিড়িয়াখানার সদস্যপদ বুথে সরাসরি নিবন্ধন করতে পারবে। ‘জু ফর অল’-এর সদস্যরা অন্যান্য ফ্যামিলি-লেভেল সদস্যদের মতো সব চিড়িয়াখানার সব সুবিধাই পাবেন। এ সব সুবিধারর মধ্যে রয়েছে—প্রতিদিন চারজন পর্যন্ত সদস্যের ফ্রি প্রবেশ, ফ্রি পার্কিং (প্রতিদিন একটি গাড়ি), গিফট শপ, খাবার, অতিথি টিকিট, রাইড, প্রাণী খাওয়ানো ও বিশেষ প্রদর্শনীতে এক্সক্লুসিভ ছাড়, বিশেষ ইভেন্ট যেমন মেম্বার হ্যাপি আওয়ার ও মেম্বার মর্নিংস–এ অংশ নেওয়ার সুযোগ, শিক্ষামূলক প্রোগ্রাম, ক্যাম্প ও ক্লাসে প্রায়োরিটি অ্যাক্সেস ও ডিসকাউন্ট, দেশের ১৫০টির বেশি চিড়িয়াখানা ও অ্যাকুরিয়ামে রেসিপ্রোকাল মেম্বারশিপ, এবং ডিজিটাল নিউজলেটার ওয়াইল্ড এডিশন–এর বছরব্যাপী সাবস্ক্রিপশন।
প্রতি বছর ডালাস চিড়িয়াখানায় আসা দর্শকের প্রায় ৬০ শতাংশই ১০ ডলার বা তার কম খরচে প্রবেশ করে, আর ১৩ শতাংশ দর্শনার্থী সম্পূর্ণ বিনা মূল্যে—যা এই নতুন উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
তথ্যসূত্র: এনবিসি ৫