নির্বাচনী প্রচার শেষে ভোট তদারকিতে তারেক রহমান
দেশব্যাপী নির্বাচনী প্রচার শেষ করে এখন ভোটের সার্বিক পরিস্থিতি তদারকিতে মনোযোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের নিজ কার্যালয় থেকে সারা দেশের ভোটের খবরাখবর নিচ্ছেন এবং দলের নেতা-কর্মী ও প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মঙ্গলবার জানান, সকাল থেকেই তারেক রহমান বিভিন্ন এলাকার প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং ভোটের পরিবেশ সম্পর্কে অবহিত হয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোর জন্য ৯টি আসন ছেড়ে দিয়ে বিএনপি ২৯১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর তিনি দেশের বিভিন্ন জেলায় টানা নির্বাচনী জনসভায় অংশ নেন।
ঢাকাসহ সারা দেশে মোট ৪১টি জনসভায় বক্তব্য দিয়ে দলের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান।
ডালাস বার্তা প্রতিবেদক