জনরায়ে বিএনপি জোটের এগিয়ে থাকার স্পষ্ট বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিএনপি জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঘোষিত ১২৯টি আসনের মধ্যে ৯৬টিতে বিএনপি জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে ৩২টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

Feb 12, 2026 - 13:47

নগর জেলার একাধিক গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। কয়েকটি আসনে ইতোমধ্যে বেসরকারিভাবে জয় নিশ্চিত হওয়ার খবরও মিলেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, এই ফলাফল জনগণের প্রত্যাশা সমর্থনের প্রতিফলন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, চূড়ান্ত ফলেও দল জোটের পক্ষে এই ধারা বজায় থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ গণনা সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তারা।

তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রাপ্ত সব ফল অনানুষ্ঠানিক। সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কোথাও কোথাও বিজয় মিছিল সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী চূড়ান্ত ফল ঘোষণার আগে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

ডালাস বার্তা প্রতিবেদক