যৌন পাচার ও ফেন্টানিল সরবরাহ: আর্লিংটনের দুই ব্যক্তির ফেডারেল কারাদণ্ড
টেক্সাসের আর্লিংটনের দুই বাসিন্দাকে যৌন পাচার ও অপ্রাপ্তবয়স্ককে ফেন্টানিল সরবরাহের মামলায় দীর্ঘমেয়াদি ফেডারেল কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
টেক্সাসের আর্লিংটনের দুই বাসিন্দাকে যৌন পাচার ও অপ্রাপ্তবয়স্ককে ফেন্টানিল সরবরাহের মামলায় দীর্ঘমেয়াদি ফেডারেল কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
গত ৩০ জানুয়ারি ৫২ বছর বয়সী জামাল হাওয়ার্ডকে ৫০ বছরের ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে যৌন পাচার, নাবালককে ফেন্টানিল সরবরাহ এবং অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি ২৭ বছর বয়সী রেনাল্ডো রোহাসকে একই মামলায় নাবালককে ফেন্টানিল সরবরাহের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুজনই ২০২৫ সালের জুনে অভিযুক্ত হন এবং অক্টোবরে দোষ স্বীকার করেন।
মামলায় আরও দুজন দণ্ডিত হয়েছেন। ৬৩ বছর বয়সী এলনোরা জর্ডান অর্থপাচারের ষড়যন্ত্রে দোষ স্বীকার করে ২১ মাসের কারাদণ্ড পেয়েছেন। ২৩ বছর বয়সী ইয়োলান্ডা গনজালেসকে ফেন্টানিল কেনাবেচা নিয়ে হাওয়ার্ডের সঙ্গে যোগাযোগের অভিযোগে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে আর্লিংটন পুলিশ এক কিশোরীকে নিখোঁজ হিসেবে খুঁজছিল। ওই সময় রোহাস তাকে ফেন্টানিল সরবরাহ করেন এবং মাদক বিনিময়ের প্রস্তাব দিয়ে হাওয়ার্ডের কাছে কিশোরীর ছবি পাঠান। পরে হাওয়ার্ড কিশোরীকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যান, মাদক সরবরাহ করেন এবং বাণিজ্যিক যৌন বিজ্ঞাপন অনলাইনে পোস্ট করেন। আগস্টের ১ তারিখে নর্থ টেক্সাস ট্র্যাফিকিং টাস্ক ফোর্স অভিযানে ওই কিশোরীকে উদ্ধার করে।
মামলার রায়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রায়ান রেবোল্ড বলেন, যৌন পাচার ও মাদক পাচার প্রায়ই একে অপরের সঙ্গে জড়িত থাকে, যা ভুক্তভোগীদের ক্ষতি আরও বাড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভুক্তভোগী উদ্ধার সম্ভব হয়েছে বলে তিনি জানান।
তথ্যসূত্র: ফক্স ফোর