টেক্সাসে শীতঝড়ে এক নারীর জীবন বাঁচালেন দোকান ব্যবস্থাপক

টেক্সাসে তীব্র শীতঝড়ের মধ্যে এক দোকান ব্যবস্থাপক বরফে জমে যাওয়া এক নারীকে কোলে তুলে দোকানের ভেতরে এনে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ফোর্ট ওয়ার্থের দক্ষিণ-পশ্চিম এলাকায় ইভান’স ফুডমার্টে।

Jan 26, 2026 - 15:23
টেক্সাসে শীতঝড়ে এক নারীর জীবন বাঁচালেন দোকান ব্যবস্থাপক
গৃহহীন নারীকে কোলে তুলে ঠান্ডা থেকে দোকানের ভেতরে নিয়ে আসছেন দোকানের ব্যবস্থাপক। ছবি: সিবিএস নিউজ

টেক্সাসে তীব্র শীতঝড়ের মধ্যে এক দোকান ব্যবস্থাপক বরফে জমে যাওয়া এক নারীকে কোলে তুলে দোকানের ভেতরে এনে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ফোর্ট ওয়ার্থের দক্ষিণ-পশ্চিম এলাকায় ইভান ফুডমার্টে।

শনিবার সকালে নিয়মিত এক ক্রেতাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যান দোকানটির ব্যবস্থাপক মির্জা হোসেন, যিনি সবার কাছেফারিসনামে পরিচিত। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি দোকানে এসে তাঁকে জানিয়েছিলেন যে, রাস্তার ওপারে এক নারী বরফে জমে গেছেন।

হোসেন বলেন, শীতের রাতে আশ্রয় না পেয়েববিনামের ওই নারী রাত কাটিয়েছিলেন বাইরে। তিনি গৃহহীন। বাইরে গিয়ে তাকে উদ্ধার করতে গিয়ে নিজের হাত কাঁপছিল বলে জানান হোসেন।

দোকানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, হোসেন নারীকে কোলে তুলে ঠান্ডা থেকে দোকানের ভেতরে নিয়ে আসছেন। পরে তিনি ফোর্ট ওয়ার্থ পুলিশে খবর দিলে অল্প সময়ের মধ্যেই চিকিৎসক দল এসে নারীকে হাসপাতালে নিয়ে যায়।

হোসেন বলেন, উদ্ধার হওয়ার পর ওই নারী বারবার বলছিলেনতার জীবন বাঁচানো হয়েছে। তিনি জানান, আশপাশের এলাকায় অনেক গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে শীত কাটাচ্ছেন।

ফোর্ট ওয়ার্থ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন দুর্যোগের সময় গৃহহীনদের জন্য রাতে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে।

তথ্যসূত্র: এনবিসি ৫