সাভানা গাথ্রির নিখোঁজ মা ন্যান্সিকে উদ্ধারে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআই’র
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান টুডে–এর উপস্থাপক সাভানা গাথ্রির মা ন্যান্সি গাথ্রি এখনো জীবিত থাকতে পারেন বলে মনে করছে তদন্তকারীরা। অ্যারিজোনার পিমা কাউন্টির শেরিফ ক্রিস ন্যানোস জানিয়েছেন, আলোচিত এই নিখোঁজের ঘটনায় এখনো কোনো সন্দেহভাজন শনাক্ত হয়নি। এদিকে ন্যান্সি গাথ্রির সন্ধান বা অপহরণে জড়িতদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করতে তথ্য দিলে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই।

৮৪ বছর বয়সী ন্যান্সি গাথ্রিকে সর্বশেষ শনিবার রাতে টাকসনের বাড়িতে নামিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে। বাড়ির বাইরে পাওয়া রক্ত তাঁরই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রোববার ভোরে বাড়ির ডোরবেল ক্যামেরা বিচ্ছিন্ন পাওয়া যায় এবং কিছু সময় পর তাঁর পেসমেকার ফোন অ্যাপ থেকে সংযোগ হারায়।
এফবিআই জানিয়েছে, একটি মুক্তিপণের নোট তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, যেখানে বিটকয়েনে অর্থ দাবি করা হয়। তবে একই ঘটনায় ভুয়া মুক্তিপণ দাবি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শেরিফ দপ্তর বলেছে, ন্যান্সির নিয়মিত ওষুধ প্রয়োজন, যা উদ্ধার অভিযানকে আরও জরুরি করে তুলেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় সাভানা গাথ্রি তাঁর মায়ের অপহরণকারীদের উদ্দেশে যোগাযোগের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ন্যান্সি গাথ্রিকে নিরাপদে ফিরিয়ে আনতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ