ঢাকা-১১: আংশিক ফলে এগিয়ে এনসিপির নাহিদ ইসলাম
বাংলাদেশ, সংসদ নির্বাচন, নাহিদ ইসলাম, এনসিপি, ঢাকা-১১
ঢাকা-১১ আসনের একাধিক কেন্দ্রের আংশিক ফলাফলে অধিকাংশ জায়গায় ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। কয়েকটি কেন্দ্রে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক জয় পেয়েছে।
একরামুন্নেছা বয়েজ হাই স্কুল (কেন্দ্র নং ৫৩, চার বুথের আংশিক ফল)–এ মোট ৯০১ ভোটের মধ্যে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৪৬৬ এবং নাহিদ ইসলাম পেয়েছেন ৩৮৩ ভোট। একই কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ৬২৩, ‘না’ ২৬০; বাতিল ১৮।
সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল হাই স্কুল (কেন্দ্র নং ১০০)–এ ‘শাপলা কলি’ ৬২৩ ও ‘ধানের শীষ’ ৪৭৫ ভোট পেয়েছে। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ৯১৪, ‘না’ ১৮২; বাতিল ৬৯।
আইডিয়াল স্কুল (কেন্দ্র নং ৩)–এ নাহিদ ইসলাম ১,৩৩৫ ভোট পেয়ে এগিয়ে; বিএনপি পেয়েছে ৫৭৯। বাড্ডা বিদ্যানিকেতন কেন্দ্রে নাহিদ ৭৪১, কাইয়ুম ৬৫২ ভোট পেয়েছেন।
বাড্ডা আলাতুন্নেছা কেন্দ্রে ‘শাপলা কলি’ ৯১৩ ও ‘ধানের শীষ’ ৬২৫ ভোট পেয়েছে। পূর্ব রামপুরা হাই স্কুল (কেন্দ্র নং ২৭)–এ নাহিদ ৫৩৪, কাইয়ুম ৩৭৯ ভোট পান।
বাড্ডা হাই স্কুল (কেন্দ্র নং ১৮)–এ নাহিদ ৬৩৯ ও কাইয়ুম ৪৮০ ভোট পেয়েছেন। গ্রিন গার্ডেন ল্যাবরেটরি স্কুল (কেন্দ্র নং ৪২)–এ ‘শাপলা কলি’ ৫৬৫, ‘ধানের শীষ’ ৩০৩।
আনন্দনগর আদর্শ হাই স্কুল (কেন্দ্র নং ৮৬)–এ নাহিদ ১,০৫১ ও বিএনপি ৬৭৭ ভোট পেয়েছে। তবে খিলবাড়িটেক ইসলামিয়া হাই স্কুল (কেন্দ্র নং ১২১)–এ বিএনপি ৫২৭ ভোট পেয়ে এগিয়ে; সেখানে এনসিপি পেয়েছে ৪৪৬। একই প্রতিষ্ঠানের কেন্দ্র নং ১২৪–এ আবারও ‘শাপলা কলি’ এগিয়ে—৭১৪ ভোট; ‘ধানের শীষ’ ৪২৮।
আনুষ্ঠানিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত চিত্র বদলাতে পারে।
ডালাস বার্তা প্রতিবেদক