গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Feb 11, 2026 - 12:47
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ- গোপালগঞ্জ- আসনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। বিস্ফোরণের শব্দে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যেসব কেন্দ্রের আশপাশে বিস্ফোরণ হয়েছে সেগুলো হলোশহরের মধ্যপাড়ার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিচুপাড়া এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, নীলার মাঠের শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। সেনাবাহিনীর সদস্যরাও এলাকা পরিদর্শন করেছেন। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানিয়েছেন, ৫ থেকে ৭টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এটি ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ডালাস বার্তা প্রতিবেদক