গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।

Feb 11, 2026 - 21:36
গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর স্কুল কেন্দ্রের সামনে ভোটারদের লাইন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।

দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২০১৪ সালের নির্বাচনএকতরফা’, ২০১৮ সালেররাতের ভোটএবং ২০২৪ সালেরআমি-ডামির নির্বাচনহিসেবে সমালোচিত ছিল। ভোটারদের অভিযোগ ছিল ভোট দিতে না পারার।

২০২৪ সালের আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। আগস্ট অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর এই নির্বাচন গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর- আসনের ভোট স্থগিত থাকায় ভোট হচ্ছে ২৯৯টি আসনে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শেষেই কেন্দ্রে গণনা শুরু হবে। সংসদ গণভোটের ব্যালট আলাদা করে একই সময়ে গণনা করা হবে এবং ফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

ইসি তথ্য অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার হাজার ২৩২ জন। ভোটকেন্দ্র ৪২ হাজার ৯৫৮টি। ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ২৯৯ আসনে প্রার্থী হাজার ২৮ জনএর মধ্যে দলীয় হাজার ৭৫৫ স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮১ জন।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীইন এইড টু দ্য সিভিল পাওয়ারহিসেবে মোতায়েন রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের জন্য নিয়োগ দেওয়া হয়েছে হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডালাস বার্তা প্রতিবেদক