রাজনীতির শিকার মোস্তাফিজ, বাদ আইপিএল থেকে

আইপিএল নিলামে তাঁকে নিয়ে টানাটানি পড়েছিল। আর টানাটানিতে ২ কোটি রুপির ভিত্তিমূল্যের মোস্তাফিজুর রহমানকে কিনতে কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি। আসছে ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন বছরের আইপিএলে মোস্তাফিজই হয়ে যেতেন আইপিএলে খেলা বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার।

Jan 4, 2026 - 03:35
রাজনীতির শিকার মোস্তাফিজ, বাদ আইপিএল থেকে
চাপে পড়ে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে বাদই দিয়ে দিল কেকেআর। ছবি: আইসিসি

আইপিএল নিলামে তাঁকে নিয়ে টানাটানি পড়েছিল। আর টানাটানিতে ২ কোটি রুপির ভিত্তিমূল্যের মোস্তাফিজুর রহমানকে কিনতে কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি। আসছে ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন বছরের আইপিএলে মোস্তাফিজই হয়ে যেতেন আইপিএলে খেলা বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার।

কিন্তু সে রেকর্ডটা এবার আর গড়া হলো না মোস্তাফিজের। ২০২৬ বিপিএল শুরুর প্রায় আড়াই মাস বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাদ দিয়েছে বাংলাদেশের কাটার মাস্টারকে। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দিতে হয়েছে কেকেআরকে। তো বিসিসিআই এমন নির্দেশনা দেওয়ার কারণ কী? এই প্রশ্নের এক কথায় উত্তরনোংরা রাজনীতি।

গত বছর জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের উষ্ণ সম্পর্ক শীতল থেকে শীতলতর হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর কোথাও কোথাও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরের ওপর আক্রমণ হওয়াটাকে বরাবরই বড় করে দেখিয়েছে ভারত। যা আদতে বাংলাদেশের বিপক্ষে উসকে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদকে। ভারতের বিভিন্ন রাজ্য বাংলাভাষী মানুষকে ধরে এনে বিভিন্ন সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ‘পুশব্যাক নিত্য ঘটনা। সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার বিচ্ছিন্ন এক ঘটনায় ফুঁসে উঠে দেশটির উগ্রবাদী হিন্দুরা। আইপিএল থেকে বাংলাদেশি মোস্তাফিজকে সরানোর দাবি তোলে তাঁরা। মোস্তাফিজ খেললে কলকাতার ম্যাচ ভন্ডুলের হুমকিও আসে। সব মিলিয়েই ভারতীয় বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার কথা গতকাল নিশ্চিত করেছে কেকেআর। এক বিবৃতিতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হয়েছে বিসিসিআই/আইপিএল কর্তৃপক্ষ আসন্ন আইপিএল মৌসুমের আগে স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরামর্শ শেষে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া দুই দেশের শীতলতর সম্পর্কেরই সংকেত। বিসিসিআইর সব নির্দেশনা মেনেই তাঁকে দলে নিয়েছিল কেকেআর। বিসিসিআইর চাওয়া মতো মোস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্রও দিয়েছিল বিসিবি। কিন্তু উগ্র রাজনীতি এমনই পরিস্থিতি সৃষ্টি করেছে যে বিষয়টি আর নিয়ন্ত্রণে ছিল না ভারতীয় বোর্ডের। বাংলাদেশি মোস্তাফিজকে কিনে নেওয়ার জন্য কেকেআরের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের কড়া সমালোচনা হচ্ছিল ভারতে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার কেকেআরের সিদ্ধান্তের পর ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর প্রশ্ন তুলেছেন, ‘আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছিএকটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?’ এরপর অনেকেরই মনের কথাটা বলেছেন তিনি, ‘মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, যার এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্কই নেই। তিনি ব্যক্তিগতভাবে ঘৃণাসূচক কথা, হামলা বা এমন কর্মকাণ্ডকে সমর্থন কিংবা ন্যায্যতা দেওয়ার জন্য কখনো অভিযুক্ত হননি। তিনি একজন ক্রীড়াবিদ আর এ দুটি বিষয়কে মিশিয়ে ফেলাটা অনুচিত।

ডালাস বার্তা ডেস্ক