২০২৬ বিশ্বকাপ উৎসব: ডালাস হবে ব্যস্ততম মঞ্চ
২০২৬ ফিফা বিশ্বকাপের ডালাস ভেন্যুর ম্যাচসূচি চূড়ান্ত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত ড্র–এর মাধ্যমে গ্রুপপর্বে কোন দলগুলো ডালাস স্টেডিয়ামে খেলবে, তা নিশ্চিত হয়েছে। মোট নয়টি ম্যাচ আয়োজন করবে ডালাস—যার মধ্যে রয়েছে গ্রুপপর্বের পাঁচ ম্যাচ, একটি সেমিফাইনাল, শেষে ষোলোর একটি এবং শেষ বত্রিশের ২টি ম্যাচ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ডালাস ভেন্যুর ম্যাচসূচি চূড়ান্ত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত ড্র–এর মাধ্যমে গ্রুপপর্বে কোন দলগুলো ডালাস স্টেডিয়ামে খেলবে, তা নিশ্চিত হয়েছে। মোট নয়টি ম্যাচ আয়োজন করবে ডালাস—যার মধ্যে রয়েছে গ্রুপপর্বের পাঁচ ম্যাচ, একটি সেমিফাইনাল, শেষে ষোলোর একটি এবং শেষ বত্রিশের ২টি ম্যাচ।
নতুন বছরের ১৪ জুন নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচ দিয়ে ডালাসে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের উৎসব। এরপর ধারাবাহিকভাবে মাঠে নামবে ইংল্যান্ড, আর্জেন্টিনা, জর্ডানসহ আরও কয়েকটি দল। এখানে ডালাসের অনুষ্ঠেয় ম্যাচের সূচি দেওয়া হলো
ডালাসে ২০২৬ বিশ্বকাপের যত ম্যচ
গ্রুপ পর্ব
১৪ জুন নেদারল্যান্ডস বনাম জাপান
১৭ জুন ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
২২ জুন আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৫ জুন জাপান বনাম (ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া)
২৭ জুন আর্জেন্টিনা বনাম জর্ডান
রাউন্ড অব ৩২
৩০ জুন গ্রুপ ‘ই’ ২ বনাম গ্রুপ ‘আই’ ২
৩ জুলাই গ্রুপ ‘ডি’ ২ বনাম গ্রুপ ‘জি’ ২
রাউন্ড অব ১৬
৬ জুলাই ম্যাচ ৮৩ জয়ী বনাম ম্যাচ ৮৪ জয়ী
সেমিফাইনাল
১৪ জুলাই ম্যাচ ৯৭ জয়ী বনাম ম্যাচ ৯৮ জয়ী
আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের খেলা পড়ায় ডালাসে বড় বড় তারকার আগমন ঘটবে। আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি যেমন থাকবেন, তেমনি থাকবেন ইংল্যান্ডের তারকা স্টাইকার হ্যারি কেইন।
জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে গৃহীত হয়েছে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা। ডালাসের স্থানীয় অর্গানাইজিং কমিটি পরিবহন, ফ্যান ইভেন্ট এবং স্টেডিয়াম অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করছে। টেক্সাসে আসবে বিপুল সংখ্যক দর্শক ও পর্যটক—যা স্থানীয় ব্যবসা, হোটেল ও পরিবহন ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
ডালাসের ৯টি ম্যাচেই হবে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। তবে বিশ্বকাপের চলাকালে এই স্টেডিয়ামের পরিচিতি হবে ‘ডালাস স্টেডিয়ামে’। ফিফার নীতি অনুযায়ী স্পনসর–নির্ভর নাম সব ভেন্যুতেই সাময়িকভাবে বাদ দেওয়া হবে।
৪৮ দল ও ১০৪ ম্যাচ নিয়ে তিন দেশে ছড়িয়ে থাকা এ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত হোস্ট শহরগুলোর একটি হিসেবে ডালাস থাকবে বিশ্ব–মনোযোগের কেন্দ্রে।
তথ্যসূত্র: ফক্স ফোর