শীত ও তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যু, ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল

তীব্র শীতঝড় ও ভারী তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন জরুরি সেবা সংস্থা।

Jan 26, 2026 - 14:45
শীত ও তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যু, ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে তুষারাবৃত যাত্রীবাহী বিমান। শীতঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিল করতে হয়েছে। ছবি: ব্লুমবার্গ

তীব্র শীতঝড় ভারী তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন বিভিন্ন জরুরি সেবা সংস্থা।

টেক্সাসের ডালাসের কাছের শহর ফ্রিসকোতে এক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। ফ্রিসকো পুলিশের তথ্য অনুযায়ী, একটি গাড়ির সঙ্গে দড়ি বেঁধে স্লেজে করে দুই কিশোরীকে টানা হচ্ছিল। চলন্ত অবস্থায় স্লেজটি প্রথমে ফুটপাতের বেষ্টনিতে ধাক্কা খেয়ে পরে একটি গাছের সঙ্গে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই এক কিশোরীর মৃত্যু হয়।

টেক্সাসের অস্টিন এলাকায় একটি পরিত্যক্ত গ্যাস স্টেশনের পার্কিং লট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, তীব্র ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

আরকানসাসে তুষারপাতের মধ্যে এটিভি (অল-টেরেইন ভেহিকল) চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। পেনসিলভানিয়ার লিহাই কাউন্টিতে তুষার পরিষ্কার করতে গিয়ে ৬০ থেকে ৮৪ বছর বয়সী তিনজন প্রাণ হারান।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ঝড়ের কারণে শহরটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে একটি পার্কিং লটে তুষার সরানোর সময় বিশেষায়িত যান পেছনে নেওয়ার সময় চাপা পড়ে এক নারী নিহত হন। ছাড়া টেনেসিতে তিনজন, লুইজিয়ানায় দুজন এবং কানসাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা টেক্সাস। ন্যাশভিল ইলেকট্রিক সার্ভিস জানিয়েছে, বিদ্যুৎ পুনরুদ্ধারে কর্মীসংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। প্রায় ৩০০ লাইনওয়ার্কার মাঠে কাজ করছেন।

শীতঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোমবার দেশটির অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়। ডালাস, বোস্টন নিউইয়র্ক সিটি থেকে ছাড়ার কথা ছিলএমন ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানায়, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত শীতঝড়ের কারণে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। শুধু রোববারই বাতিল হয় ১১ হাজারের বেশি ফ্লাইট, যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড।

তথ্যসূত্র: এবিসি নিউজ, সিএনএন