নতুন বছরে আসছে জন ওয়েনের অস্কারজয়ী ছবির রিমেক ‘সুপারগার্ল’

ডিসি ইউনিভার্সের পরবর্তী বড় সিনেমা হিসেবে ২০২৬ সালে মুক্তি পাচ্ছে ‘সুপারগার্ল’। টম কিং ও বিলকুইস এভেলির জনপ্রিয় কমিক সিরিজ 'সুপারগার্ল: ওম্যান অব টুমরো' অবলম্বনে নির্মিত এই ছবিটি সুপারহিরো ঘরানায় এক ভিন্ন স্বাদ আনতে যাচ্ছে।

Dec 30, 2025 - 00:05
নতুন বছরে আসছে জন ওয়েনের অস্কারজয়ী ছবির রিমেক ‘সুপারগার্ল’
সুপারগার্লকে দেখা যাবে এক হতাশ, ক্ষতবিক্ষত সুপারহিরো হিসেবে। ছবি: স্ক্রিনর‍্যান্ট

ডিসি ইউনিভার্সের পরবর্তী বড় সিনেমা হিসেবে ২০২৬ সালে মুক্তি পাচ্ছেসুপারগার্ল টম কিং বিলকুইস এভেলির জনপ্রিয় কমিক সিরিজ 'সুপারগার্ল: ওম্যান অব টুমরো' অবলম্বনে নির্মিত এই ছবিটি সুপারহিরো ঘরানায় এক ভিন্ন স্বাদ আনতে যাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দর্শকেরা যেমন পেয়েছেন সায়েন্স ফিকশন আবহ, তেমনি চোখে পড়েছে শক্তিশালীওয়েস্টার্নঘরানার ছাপ। কারণ, ছবিটির গল্প অনুপ্রাণিত কিংবদন্তি অভিনেতা জন ওয়েনের অস্কারজয়ী ক্লাসিক সিনেমা 'ট্রু গ্রিট' থেকে। সেখানে যেমন এক কিশোরী বাবার খুনির সন্ধানে এক রুক্ষ অভিজ্ঞ মার্শালের সাহায্য নিয়েছিল, তেমনিসুপারগার্ল’- রুথি নামের এক কিশোরী ভিনগ্রহী নিজের বাবার হত্যাকারীকে খুঁজতে কারা জোর-এলের সহায়তা নেয়।

এই সিনেমায় সুপারগার্লকে দেখা যাবে এক হতাশ, ক্ষতবিক্ষত সুপারহিরো হিসেবেযার বেড়ে ওঠা সুপারম্যানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ক্রিপ্টনের ধ্বংস, প্রিয়জনদের মৃত্যু আর জীবনের নিষ্ঠুরতা তাকে করেছে আরও রুক্ষ কঠিন। কারণেই সুপারগার্লের চরিত্রে জন ওয়েনেরট্রু গ্রিট’-এর রুস্টার কগবার্নের ছায়া স্পষ্ট।

অনেকে ট্রেলার দেখে ছবিটিকেগার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সঙ্গে তুলনা করলেও নির্মাতারা ইঙ্গিত দিচ্ছেন, এটি আসলে মহাকাশের পটভূমিতে নির্মিত একটিস্পেস-ওয়েস্টার্ন’—যার মেজাজ জনপ্রিয় সিরিজ ফায়ারফ্লাই-এর কাছাকাছি।

জন ওয়েন তার দীর্ঘ অভিনয় জীবনের একমাত্র অস্কার পেয়েছিলেন 'ট্রু গ্রিট'–এর জন্য। সেই ক্লাসিক সিনেমার আবহ সুপারহিরো গল্পে কতটা সফলভাবে তুলে ধরতে পারেসুপারগার্ল’, সেটিই এখন বড় প্রশ্ন। তবে প্রত্যাশা পূরণ করতে পারলে, ২০২৬ সালে ডিসি ভক্তদের জন্য অপেক্ষা করছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

তথ্যসূত্র: স্ক্রিনর্যান্ট