ট্রাম্প ঘোষিত ১৫% বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই হতে পারে কার্যকর

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বর্তমানে শুল্কহার ১০ শতাংশ থাকলেও তা শিগগিরই বাড়ানো হবে বলে বুধবার (৪ মার্চ) তিনি নিশ্চিত করেন।

Mar 4, 2026 - 13:40
ট্রাম্প ঘোষিত ১৫% বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই হতে পারে কার্যকর

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বর্তমানে শুল্কহার ১০ শতাংশ থাকলেও তা শিগগিরই বাড়ানো হবে বলে বুধবার ( মার্চ) তিনি নিশ্চিত করেন।

সিএনবিসি- 'স্কোয়াক বক্স' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী আগস্টের মধ্যে শুল্কহার আগের উচ্চ পর্যায়ে ফিরে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। গত বছর ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন, তবে ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয় রায় দেয়।

রায়ের পর ট্রাম্প  'ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪'-এর ১২২ ধারা ব্যবহার করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপে নতুন নির্বাহী আদেশে সই করেন। পরদিনই তিনি হার বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন এবং তাঅবিলম্বে কার্যকরহবে বলে জানান। তবে বাস্তবে এখনো ১০ শতাংশ হারই বহাল রয়েছে।

এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হলে বেসেন্ট বলেন, ১৫ শতাংশ হার সম্ভবত চলতি সপ্তাহের কোনো এক সময়ে কার্যকর হবে। তিনি জানান, সেকশন ১২২-এর অধীনে আরোপিত শুল্ক কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫০ দিন কার্যকর রাখা যায়। এই সময়ের মধ্যে বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বাণিজ্য বিভাগ প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করবে, যা ভবিষ্যতে আরও কঠোর শুল্ক আরোপের ভিত্তি তৈরি করতে পারে।

তথ্যসূত্র: সিএনবিসি